
২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সব আশাই শেষ হয়েছে ইন্দোনেশিয়ার। এর পরপরই প্রধান কোচের পদ থেকে প্যাট্রিক ক্লুইবার্টকে সরিয়ে দিলো ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করেছে দুই পক্ষ। এক বার্তায় ইন্দোনেশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
গত সপ্তাহে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে ইরাক এবং সৌদি আরবের কাছে হেরেছে ইন্দোনেশিয়া। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে, আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট পাচ্ছে না ইন্দোনেশিয়া। কী কারণে ক্লুইভার্টের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পিএসএসআই। তবে কারণটি যে বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়া সেটা বলাই যায়।
২ বছরের চুক্তিতে গত জানুয়ারিতে ক্লুইবার্টকে নিয়োগ দিয়েছিল ইন্দোনেশিয়া। সে হিসেবে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি ছিল তাঁর। কিন্তু এশিয়ান দলটিতে ৯ মাসেই যাত্রা থামল বার্সেলোনার সাবেক তারকা ফুটবলারের। তার অধীনে ৮ ম্যাচ খেলেছে ইন্দোনেশিয়া। এর মধ্যে জয় তিনটি। হেরেছে চারটিতে। বাকি ম্যাচ ড্র হয়েছে।
১৯৩৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আশায় ক্লুইভার্টকে নিয়োগ দিয়েছিল ইন্দোনেশিয়া। দায়িত্ব নেওয়ার পর ইউরোপ প্রবাসী ফুটবলারদের নিয়ে দল গড়েন সাবেক এই স্ট্রাইকার। বিশেষ করে নেদারল্যান্ডসের ফুটবলারদের বেশি প্রাধান্য দিয়েছেন ৪৯ বছর বয়সী এই কোচ। কিন্তু তাঁর কৌশলে প্রত্যাশিত ফল পায়নি ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি বাতিলের পর ইনস্টাগ্রাম বার্তায় ক্লুইভার্ট বলেন, ‘বিশ্বকাপে যেতে পারিনি বলে আমি হতাশ এবং দুঃখিত। তবে আমরা একসাথে দারুণ একটি দল তৈরি করেছিলাম। যেটা আমাকে গর্বিত করবে। সৌদি আরব এবং ইরাকের বিপক্ষে হার আমাদের জন্য তিক্ত অভিজ্ঞতা ছিল। তবে আমাদের বড় স্বপ্ন ছিল। প্রধান কোচ হিসেবে আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি।’

মিরপুরে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন নাহিদ রানা। কিন্তু ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রধান কোচ ফিল সিমন্স যে ‘ট্রাম্পকার্ড’ বলেছিলেন রানা। এক ম্যাচ পরই কোচের আস্থার প্রতিদান দারুণভাবে দিয়েছেন বাংলাদেশের তারকা পেসার। তাঁর সামনে এখন কেবল মোস্তাফিজুর রহমান।
১২ মিনিট আগে
রাগবিতে বিশ্বজয়, অ্যাথলেটিকসে বিশ্বরেকর্ড, সাঁতারে অলিম্পিক কিংবা ক্রিকেটে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়—সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার ক্রীড়াপ্রেমীদের আনন্দের কোনো কমতি ছিল না। কিন্তু সাধারণ মানুষের হৃৎস্পন্দনের জায়গা যে ফুটবল, সেখানে তারা পিছিয়ে ছিল অনেকটা সময়।
৩৫ মিনিট আগে
প্রথম ম্যাচ হেরে এমনিতেই বেকায়দায় বাংলাদেশ। মিরপুরে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে প্রথম ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় ২৬ রানে হারের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ওপর দিয়েই ঝড়টা বেশি বয়ে যায়। টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকেরা দুর্দান্ত বোলিং করেছে।
১ ঘণ্টা আগে
স্বীকৃত টি-টোয়েন্টি সেঞ্চুরির দীর্ঘ অপেক্ষা ফুরিয়েছে বাবর আজমের। ৭৮৩ দিন এবং ৬৭ ইনিংস পর এই সংস্করণে সেঞ্চুরির দেখা পেয়েছেন তারকা ব্যাটার। তাতেই বিরাট কোহলি এবং ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন তিনি।
২ ঘণ্টা আগে