Ajker Patrika

কোর্তোয়ার ভবিষ্যদ্বাণীকে পাত্তা দিচ্ছে না আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক    
কোর্তোয়ার ভবিষ্যদ্বাণীকে পাত্তা দিচ্ছে না আর্জেন্টিনা
বেলজিয়ান গোলরক্ষকের মন্তব্যের জবাব দিয়েছেন রোমেরো। ছবি: সংগৃহীত

স্পেনের কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর থিবো কোর্তোয়া বলেছিলেন, এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে ফ্রান্স ও স্পেনের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী দল। তবে বেলজিয়ামের গোলরক্ষকের সেই কথায় কান দিতে চান না আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।

কোয়ার্টার ফাইনালে আগামীকাল ভোর ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। সে ম্যাচে জিতলে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড কিংবা নরওয়েকে পাবে আলবিসেলেস্তেরা। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার হাতছানি লিওনেল স্কালোনির সামনে। এই মিশনে বেশ আত্মবিশ্বাসী তিনবারের চ্যাম্পিয়নরা।

রোমেরো বলেন, ‘আমরা আগামীকালের (সুইজারল্যান্ড) ম্যাচ নিয়েই মনোযোগী। ম্যাচটা কঠিন হবে। কোনো খেলোয়াড় কী ভাবছে, সেদিকে আমরা কান দিই না (কোর্তোয়ার মন্তব্যের জবাবে)। প্রত্যেকেরই নিজস্ব মতামত ও ভাবনার ধরন আছে। তবে আমাদের পুরো মনোযোগ আগামীকালের ম্যাচে।’

শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান রোমেরো। সেই মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, ‘স্ট্রাইকারের মতো সামনে উঠে যাওয়াটা ছিল মুহূর্তের আবেগের সিদ্ধান্ত। ২-০ গোলে পিছিয়ে থাকলে এমন কিছু করেই ফেলেন। এটা কোচের কোনো নির্দেশ ছিল না। স্কালোনি যদি আমাকে দেখতেন, তাহলে আমাকে মেরেই ফেলতেন!’

নিজের গোল নিয়ে উচ্ছ্বসিত হলেও রক্ষণভাগের দায়িত্বকেই বেশি গুরুত্ব দিয়েছেন টটেনহ্যামের এই ডিফেন্ডার, ‘গোল করতে পারলে অবশ্যই ভালো লাগে। কিন্তু আমাদের মূল কাজ হলো প্রতিপক্ষকে গোল করতে না দেওয়া। আক্রমণে অবদান রাখতে পারলে আমি খুশি হই, তবে আমাদের আসল দায়িত্ব রক্ষণ সামলানো।’

নকআউট পর্বে আর্জেন্টিনার রক্ষণভাগের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন রোমেরো। কেপ ভার্দের বিপক্ষে দুটি এবং মিশরের বিপক্ষে দুটি—শেষ দুই ম্যাচে মোট চার গোল হজম করায় উন্নতির তাগিদ দিলেন রোমেরো। তিনি বলেন, ‘আমরা ভালো খেলছি। তবে আরও উন্নতি করতে হবে, কারণ শেষ দুই ম্যাচে আমরা চারটি গোল হজম করেছি। গোল খেলে আমাদের খুব খারাপ লাগে। তবে আমরা সব সময় দলের জন্য প্রস্তুত থাকি এবং কোচ যে সিদ্ধান্ত নেন, সেটাই মেনে চলি। আমরা সবাই ভালো অবস্থায় আছি।’

শনিবার কানসাস সিটিতে বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে নিয়ে সতর্ক রোমেরো বলেন, ‘এ পর্যন্ত প্রতিটি ম্যাচই আমাদের জন্য কঠিন ছিল, আগামীকালও তার ব্যতিক্রম হবে না। সুইজারল্যান্ড কলম্বিয়ার জন্য ম্যাচটা সহজ হতে দেয়নি, বরং তারা ম্যাচে আধিপত্যও দেখিয়েছে। ভালো একটি ম্যাচ হবে। তাদের দলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত