
বিশ্বকাপ শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ফাইনাল। কে শিরোপা জিতবে, তা জানতে ফুটবলভক্তরা ফাইনালের প্রত্যেক মুহূর্ত দেখবেন অধীর আগ্রহ নিয়ে। শুধু কি তাই! চাইলে বিশ্বকাপ ফাইনালের ভেন্যুর ঘাসও নিজ ঘরে শোভাবর্ধনের কাজে ব্যবহার করা যাবে।
ফিফা গতকাল নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের ভেন্যু মেটলাইফের প্রত্যেক ঘাসের টুকরার দাম পড়েছে ৪৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৫৫৪৮১ টাকা। ঘাসগুলোকে সতেজ ও সুরক্ষিত রাখতে বিশেষ রেজিনের (একধরনের আঠা) স্বচ্ছ আবরণে আটকানো রয়েছে। ফিফার অনলাইন স্টোরের এক বিবৃতিতে বলা হয়েছে, মাঠের প্রত্যেক টার্ফের (ঘাসের অংশ) খণ্ডের মাপ ১৭.৫ × ১৭.৫ × ১৭.৫। তবে এটা ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার—তা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে ইএসপিএন একটি ইমেইল পাঠিয়েছিল। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ফাইনালের মাঠের টার্ফের একটি খণ্ড ইউএসবি স্মারকসহ উপস্থাপন করা হয়েছে। ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘ফুটবল ইতিহাসের একটি প্রকৃত অংশের মালিক হতে পারেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালের মাঠের আসল টার্ফের একটি খণ্ড প্রিমিয়াম অ্যাক্রিলিকের মধ্যে স্থায়ীভাবে সংরক্ষিত এবং একটি ইউএসবি স্মারকসহ উপস্থাপন করা হয়েছে। প্রতিটি সংগ্রহযোগ্য টুকরায় ফাইনাল ম্যাচের ঐতিহাসিক মাঠের আসল অংশ রয়েছে। যা বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আসরকে স্মরণীয় করে রাখার এক অনন্য সংগ্রহের সামগ্রী।’
ইউএসবিতে একটি সুরক্ষামূলক ফিল্ম বসানো রয়েছে বলে ফিফার বর্ণনা থেকে জানা গেছে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা বলেছে, ‘অ্যাক্রিলিক ইউএসবিটিতে সত্যতা যাচাই করতে একটি সুরক্ষামূলক ফিল্ম রয়েছে। একই সঙ্গে একটি আধুনিক ও আকর্ষণীয় প্রদর্শনী সামগ্রী হিসেবেও ব্যবহার করা যায়। এটি স্পট ইউভির একটি প্রিমিয়াম হিঞ্জযুক্ত শোল্ডার বক্সে উপস্থাপন করা হয়েছে। সংগ্রাহক, ফুটবলপ্রেমী এবং ভক্ত-সমর্থকদের জন্য এই বিশেষ সংস্করণের সামগ্রীটি যত্নসহকারে তৈরি করা হয়েছে।’
ক্রেতারা ঐতিহাসিক স্মারক হাতে পাবেন ১৯ জুলাই ৪৮ দলের ফাইনাল শেষ হওয়ার পর। ফিফা ফাইনাল ম্যাচের নিয়মিত টিকিট সর্বোচ্চ ৩২৯৭০ ডলারে বিক্রি করছে। বাংলাদেশি মুদ্রায় তা ৪০ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া খাবার ও পানীয়সহ হসপিটালিটি টিকিটের দাম রাখা হয়েছে ৩২৫০০ এবং ৩৪৫০০ ডলার। বাংলাদেশি হিসেবে ধরলে ৪০ লাখ থেকে ৪২ লাখ ৫৩ হাজার টাকা পড়ছে।
এরই মধ্যে প্রথম সেমিফাইনালের লাইনআপ ঠিক হয়ে গেছে। ১৪ জুলাই প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। কাল সকালে ঠিক হবে দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে শুরু হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ। আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের জয়ী দল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দলের। বাংলাদেশ সময় কাল সকাল ৭টায় কানসাসে শুরু হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ। আটলান্টায় ১৫ জুলাই হবে দ্বিতীয় সেমি।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড। তাঁর জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শত শত অভিভাবক নিজেদের নবজাতক সন্তানের নাম রেখেছেন হালান্ডের নামে।
৩৫ মিনিট আগে
স্পেনের কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর থিবো কোর্তোয়া বলেছিলেন, এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে ফ্রান্স ও স্পেনের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী দল। তবে বেলজিয়ামের গোলরক্ষকের সেই কথায় কান দিতে চান না আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।
১ ঘণ্টা আগে
নেইমার পেনাল্টিতে গোল করার পরও কোনো উদযাপন করেননি। কারণ, ব্রাজিলের হারটা যে কেবল ছিল সময়ের ব্যাপার মাত্র। হারের পর নেইমার কান্নায় ভেঙে পড়লেন। তাঁকে সান্ত্বনা দিতে গিয়ে কাঁদেন ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওসরাও। ঘটনার দৃশ্যপটটা এখন অনেকেরই মনে পড়ার কথা। মর্মান্তিক সেই ঘটনায় ক্ষমা চাইলেন ভিনি।
৩ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে প্রথম সেমিফাইনালের লাইনআপ ঠিক হয়ে গেছে। ১৪ জুলাই প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। কাল সকালে ঠিক হবে দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মায়ামিতে শুরু হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ। আর্জেন্টিনা-সুইজারল্যান
৪ ঘণ্টা আগে