সামাজিক মাধ্যমে একটা দৃশ্য বেশ ভাইরাল হয়েছে। মালি ফুটবল দলের কোচের মাথায় পানি ঢালছেন তাঁর এক সহকর্মী। অনেকের কাছে দৃশ্যটা দেখতে মজার হলেও কোচ এরিক চেলের মনের অবস্থা তখন ভয়াবহ।
এতটাই ভয়াবহ যে ম্যাচ শেষে এরিকের মাথা গরম হয়ে যায়। তাঁর মাথা ঠান্ডা করতে তাই পানি ঢালছিলেন এক সহকর্মী। তাতেও যে কাজ হয়েছে ভিডিও দেখে তা মনে হয় না। কারণ হাত দিয়ে তাঁর মুখ ঢাকার দৃশ্যটিই তা প্রমাণ করে।
আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি যে এরিককে আরও বহুদিন পোড়াবে তা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ, রেফারির শেষ বাঁশি বাজার আগমুহূর্ত পর্যন্ত ৭১ মিনিটের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মালি। কিন্তু যে সময় ম্যাচ শেষের বাঁশি বাজাবেন রেফারি, ঠিক সে সময়ই আইভরিকোস্টের সিমোন আদিংরা প্রতিপক্ষের বুকে যেন শেল মারলেন।
ঠিক ৯০ মিনিটে ফরোয়ার্ড সিমোনের গোলে ম্যাচে সমতায় ফেরায় আইভরিকোস্ট। এরপর অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতে সেমিফাইনালও নিশ্চিত করে তারা। অথচ, ম্যাচের অর্ধেক সময়েরও বেশি ১০ জন খেলোয়াড় নিয়ে খেলেছে আইভরিকোস্ট। ৪৩ মিনিটে সেন্ট্রাল ডিফেন্ডার ওডিলন কোসোউনো লাল কার্ডে মাঠ ছাড়েন। ১২৩ মিনিটে আবার জয়ের নায়ক ওমর দিয়াকিতে গোল করার পর আবেগে আত্মহারা হয়ে জার্সি খুললে দ্বিতীয় হলুদ কার্ড লাল কার্ড দেখেন।
কিন্তু সবকিছু মালির পক্ষে থাকার পরও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি তারা। ফুটবল নিয়তি যে তাদের কপালে জয়ের ভাগ্য রাখেনি, সেটা যেন ১৭ মিনিটের পেনাল্টি মিস আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল।
এই জয়ে ৯ বছর পর সেমিফাইনালে উঠেছে আইভরিকোস্ট। দলের দীর্ঘ খরা কাটানোর জয়ের নায়ক দিয়াকিতে ম্যাচ শেষে বলেছেন, ‘এমন ম্যাচ ব্যাখ্যা করার কোনো ভাষা থাকে না। এটা শুধুই আবেগের বিষয়। আমি আনন্দে এতটাই আত্মহারা ছিলাম যে ভুলেই গিয়েছিলাম, আগে একটা হলুদ কার্ড দেখেছিলাম। আমার এটা ভুল হয়েছে। তবে সেমিফাইনালে আমি না থাকলেও আমরা নিজেদের কাজটা (ফাইনালে পৌঁছা) করতে পারব।’
অন্যদিকে ২৪ বছরের অপেক্ষা ফুরিয়েছে দক্ষিণ আফ্রিকা। কেপ ভার্দে-দক্ষিণ আফ্রিকার লড়াই নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য থাকলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। এর পরও জয়-পরাজয় নির্ধারিত না হলে টাইব্রেকার হয়। সেখানে ৪টি শট ঠেকিয়ে দক্ষিণ আফ্রিকার নায়ক গোলরক্ষক রনউইন উইলিয়ামস। তাঁর কল্যাণেই ২-১ গোলে জয় পায় একবারে চ্যাম্পিয়নরা।

কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
২২ মিনিট আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে