
ব্যক্তিগত কারণ দেখিয়ে সম্প্রতি ইন্টার মায়ামির কোচের পদ ছাড়েন হাভিয়ের মাশচেরানো। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন গিয়েরমো হোয়োস। মেজর লিগ সকারে (এমএলএস) কলোরাডোর বিপক্ষে ম্যাচ দিয়ে আজ মায়ামির ডাগআউটে অভিষেক হয়েছে তাঁর। অভিষেকেই এই কোচকে জয় উপহার দিলেন লিওনেল মেসি।
কলোরাডোকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি। ফ্লোরিডার ক্লাবটির জয়ের নায়ক মেসি। পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার পথে দুইবার জালে বল জড়িয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মায়ামির হয়ে বাকি গোলটা করে জার্মান বার্তেরামে। কলোরাডোকে হারিয়ে টানা দুই ম্যাচ পর জয়ে ফিরল মায়ামি। নিউ ইয়র্ক সিটিকে হারানোর পর অস্টিন এবং রেড বুলসের সঙ্গে ড্র করেছিল তারা।
মায়ামি এবং কলোরাডোর ম্যাচটি হওয়ার কথা ছিল ডিক স্পোর্টিংস গুডস পার্কে। কলোরাডোর এই হোম ভেন্যুর দর্শকধারণ ক্ষমতা ১৮ হাজারের একটু বেশি। কিন্তু মেসি খেলবেন বলে দর্শকদের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। শেষ পর্যন্ত ম্যাচটি সরিয়ে নেওয়া হয় ডেনভারের এমপাওয়ার ফিল্ডে। দু দলের ম্যাচ দেখতে এদিন গ্যালারিতে উপস্থিত হয়েছিল ৭৫,৮২৪ দর্শক। যা এমএলএসের এক ম্যাচের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতি। জোড়া গোল করে দর্শকদের পয়সা উসুল করেছেন মেসি।
ম্যাচের ১৮ মিনিটেই মায়ামিকে এগিয়ে নেন মেসি। স্পট কিক থেকে ঠিকানা খুঁজে নেন এই ফরোয়ার্ড। ৭৯ মিনিটে দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটা করেন মেসি। মাঝমাঠের একটু ওপরে সতীর্থ রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে দ্রুতগতিতে বক্সে ঢুকেন। এরপর প্রতিপক্ষের ডিফেন্ডারকে বাধা পেরিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে সফরকারীদের হয়ে গোলের খাতায় নাম লেখান বার্তেরামে। কলোরাডোর হয়ে একটি করে গোল করেন রাফায়েল নাভারো এবং ড্যারেন ইয়াপি।

প্রথম ওয়ানডে শুরুর আগে বাংলাদেশের একাদশ নিয়ে একদফা নাটক হয়ে গেছে। প্রথমে একাদশে থাকলেও শেষ পর্যন্ত মাঠে দেখা যায়নি মোস্তাফিজুর রহমানকে। বাঁ হাতি পেসারের চোটের কারণে একাদশ পরিবর্তন আনে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এরপর থেকেই ভক্তদের কৌতুহল—কেমন আছেন মোস্তাফিজ।
৮ মিনিট আগে
মাঠের লড়াইয়ে একজন অতন্দ্র প্রহরী, অন্যজনের চেষ্টা করেন দুর্ভেদ্য দেয়াল রূপে আবির্ভূত হওয়ার। একজন গোলবারের নিচে দাঁড়িয়ে চিৎকার করে নির্দেশনা দিচ্ছেন, অন্যজন প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতে লড়ছেন সামনে থেকে। কাকতালীয়ভাবে তাঁরা যমজ বোন।
৪১ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি কলকাতা নাইট রাইডার্স। প্রথম ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে আজিঙ্কা রাহানের দল; বাকি ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে। নিজেদের সপ্তম ম্যাচে আজ তিনবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। এ ছাড়া আজ ট
১ ঘণ্টা আগে
ইউরোপিয়ান ফুটবলে বর্ণবাদের ঘটনা যেন এখন ডাল-ভাতে পরিণত হয়েছে। ভক্তদের এমন নেক্কারজনক আচরণের শিকার হয়ে প্রায়ই আলোচনায় আসেন ভিনিসিয়ুস জুনিয়র, অরেলিয়েন চৌমেনি, লামিনে ইয়ামালরা। সবশেষ বর্ণবাদের শিকার হলেন লেস্টার সিটির বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী।
১ ঘণ্টা আগে