
শুরু হয়ে গেছে কাতার বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে ৩২ দলের শ্রেষ্ঠত্বের লড়াই। বিশ্বকাপ শুরু হওয়ার আগে এবার ২০৩০ বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে আলোচনা। শতবর্ষীয় বিশ্বকাপ আয়োজন করতে চায় যৌথভাবে উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি ও প্যারাগুয়ে। এ জন্য তারা গত মাসে ফিফার কাছে প্রস্তাবনাও জমা দিয়েছে।
প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল হয়েছিল ১৯৩০ সালে। সেবার আয়োজক দেশ ছিল উরুগুয়ে। সে বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল স্বাগতিকেরা। ২০৩০ সালের বিশ্বকাপ হবে শতবর্ষের। তাই উরুগুয়ে চাচ্ছে দক্ষিণ আমেরিকার আরও তিনটি দেশকে নিয়ে বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। উরুগুয়ে ফুটবল সংস্থার সভাপতি ইগনাসিও আলোনসো বলেছেন, ‘বিশ্বকাপ যেখানে শুরু হয়েছে, সেখানেই শতবর্ষীয় বিশ্বকাপ হওয়া উচিত। এটা উরুগুয়ের অধিকার।’
দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেজও জানিয়েছেন বিশ্বকাপ ঘরে ফেরা দরকার। তিনি বলেছেন, ‘২০৩০ বিশ্বকাপ একটি মহাদেশের স্বপ্ন। সামনে আরও অনেক বিশ্বকাপ আসবে কিন্তু এ বিশ্বকাপ এক শ বছরে একবারেই আসে। তাই বিশ্বকাপটি ঘরে ফেরা দরকার।’
১৯৬২ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল চিলি। আর ১৯৭৮ সালে আর্জেন্টিনা। প্রথমবারের মতো আয়োজক হওয়ার সুযোগ প্যারাগুয়ের সামনে। গত মাসে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য যৌথভাবে প্রস্তাবনা জমা দিয়েছে পর্তুগাল-স্পেনও। শতবর্ষীয় বিশ্বকাপের আয়োজক দেশের নাম ফিফা ২০২৪ সালে ঘোষণা করবে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফলে স্কালোনিকে নিয়ে নতুন আশার আলো দেখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
৪ ঘণ্টা আগে
নিজের পছন্দের চার তারকার সঙ্গে এক টেবিলে বসে রাতের খাবার খেতে চান কিলিয়ান এমবাপ্পে। তাঁর স্বপ্নের নৈশভোজের অতিথি তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মাইকেল জর্ডান, সেরেনা উইলিয়ামস ও রিহানা। তবে অতিথিদের জন্য রান্না করার দায়িত্ব নিতে রাজি নন ফ্রান্সের এই তারকা।
৫ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
৫ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে