
বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। গত রাতে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ দল ঘোষণা করেছেন। তবে এই দলে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর।
মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। এই দুই ম্যাচ সামনে রেখে পর্তুগাল গত রাতে ২৭ সদস্যের দল ঘোষণা করেছে। তবে সময়ের তারকা ফুটবলার রোনালদোর এই দলে জায়গা হয়নি। কারণ, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনো তিনি সেরে উঠতে পারেননি।
এক মাস ধরে মাঠের ফুটবল থেকে দূরে আছেন রোনালদো। সৌদি প্রো লিগে ২৮ ফেব্রুয়ারি আল ফেইয়ার বিপক্ষে খেলতে নেমে মাংশপেশিতে চোট পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৩-১ গোলে। দুই সপ্তাহ ধরে মাদ্রিদে চিকিৎসা নিলেও সেরে উঠতে পারেননি তিনি।
প্রীতি ম্যাচের দলে রোনালদো জায়গা পাননি ঠিকই। তবে তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে কোনোরকম ঝুঁকি নেই বলে জানিয়েছেন মার্তিনেজ। পর্তুগাল কোচ বলেন, ‘রোনালদো এ মৌসুমে যা করেছে, তা অসাধারণ। তার চোট গুরুতর নয়। আগামী ১৫ দিনের মধ্যে সেরে উঠবে সে। বিশ্বকাপে পর্তুগালের ফরোয়ার্ড পজিশনে ক্রিস্টিয়ানো রোনালদো ও গনসালো রামোস থাকবে। পাশাপাশি একজন তৃতীয় স্ট্রাইকার দরকার।’
২৮ মার্চ আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে খেলবে পর্তুগাল। মাঝে তিন দিন বিরতি পাবে মার্তিনেজের দল। ১ এপ্রিল জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল-যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে গ্রুপ পর্বে আই গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান, কলম্বিয়া ও বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে উঠে আসা আরেকটি দল। এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের পর্তুগালের দল
গোলরক্ষক:
দিয়োগো কস্তা (এফসি পোর্তো), জোসে সা (উলভারহ্যাম্পটন), রুই সিলভা (স্পোর্টিং লিসবন)
রক্ষণভাগ:
মাথিউস নুনিয়েস (ম্যানচেস্টার সিটি), দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), হোয়াও কানসেলো (বার্সেলোনা), নুনো মেন্দেস (প্যারিস সেন্ট-জার্মেই), গনসালো ইনাসিও (স্পোর্টিং লিসবন), রেনাতো ভিগা (ভিয়ারিয়াল), আন্তোনিও সিলভা (বেনফিকা), টমাস আরাউহো (বেনফিকা)
মিডফিল্ডাররা:
রুবেন নেভেস (আল-হিলাল), সামু কস্তা (মায়োর্কা), মাতিউস ফার্নান্দেস (ওয়েস্ট হ্যাম), হোয়াও নেভেস (পিএসজি), ভিতিনিয়া (পিএসজি), ব্রুনো ফার্নান্দেজ ((ম্যানচেস্টার ইউনাইটেড), রদ্রিগো মোরা (এফসি পোর্তো)
আক্রমণভাগ:
রিকার্দো হোর্তা (ব্রাগা), পেদ্রো গনকালভেস (স্পোর্টিং লিসবন), হোয়াও ফেলিক্স (আল-নাসর), ফ্রানসিস্কো ত্রিনকাও (স্পোর্টিং লিসবন), ফ্রানসিস্কো কনসেইকাও (জুভেন্টাস), রাফায়েল লিয়াও (এসি মিলান), পেদ্রো নেতো (চেলসি), গনসালো গেদেস (রিয়াল সোসিয়েদাদ), গনসালো রামোস (পিএসজি)

একটা সময় যে আর্জেন্টিনাকে ‘আর জেতে না, আর জেতে না’ বলে ট্রল করা হতো, সেই দলটি রীতিমতো উড়ছে। ২০২১ থেকে শুরু করে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। ছন্দে থাকার পুরস্কার হিসেবেই ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেমে এরই মধ্যে গ্র
২৫ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বই এখনো শুরু হয়নি। ফাইনাল তো বহু দূরের পথ। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানোর চোখ আরও সামনে। ২০৩৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আয়োজন করতে পারবে বলে মনে করেন তিনি।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের অংশটুকু বাদ দিলে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত। গত অক্টোবর থেকেই ধরা যাক। টানা চার ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে টানা চার টেস্ট বাংলাদেশ জিতেছে এ সময়ই।
২ ঘণ্টা আগে
বোস্টনে গতকাল ফ্রান্স-নরওয়ে ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল একটু বেশি। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেটা দেখতে নয়। বরং আরলিং হালান্ড-কিলিয়ান এমবাপ্পের লড়াই দেখতেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। পুরো ২ ঘণ্টা খেলা দেখেও ভক্ত-সমর্থকেরা হালান্ডকে দেখতে না পেয়ে হতাশই হয়েছেন।
৩ ঘণ্টা আগে