
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক পর্তুগাল, স্পেন ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি করে ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। গত ৫ মার্চ অনুষ্ঠিত ফিফা কাউন্সিলে বিশ্বকাপের দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইগনাসিও আলোনসো। ফিফাও প্রস্তাবটি খতিয়ে দেখছে। তবে তা একদমই পছন্দ হয়নি ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার।
আজ সার্বিয়ার বেলগ্রেডে হয়েছে উয়েফার কংগ্রেস। সেখানে বিশ্বকাপে দল বাড়ানোর প্রস্তাব নিয়ে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেন, ‘আপনাদের চেয়েও এটি আমার কাছে বেশি বিস্ময়কর। আমি মনে করি, বিশ্বকাপের জন্য এটি আদর্শ ধারণা নয়। আমার মতে, এটি বাজে ধারণা। এমনকি বাছাইপর্বের জন্যও ধারণাটি ভালো নয়। তাই এই প্রস্তাবে আমার সমর্থন নেই। আমি জানি না এটি কোত্থেকে এসেছে। ফিফা কাউন্সিলে প্রস্তাবের আগে আমরা কিছুই জানতাম না, অদ্ভুত!’
আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২৩ তম বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ এই টুর্নামেন্ট হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে। এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। এর আগে ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপ হয়েছে ৩২ দল নিয়ে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপটি আয়োজন করে উরুগুয়ে। চ্যাম্পিয়নও হয় তারা।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন ফখর জামান। লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে ঘটে যাওয়া এই ঘটনায় এরই মধ্যে তাঁকে লেভেল-৩ অপরাধে অভিযুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১ ঘণ্টা আগে
খেলোয়াড়দের কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধি না হওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন তিনি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশে এই কথা বলেন প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
দুই দিন আগে ১২৯ ক্রীড়াবিদকে সরকারি বেতন কাঠামোর আওতায় আনার ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তারই অংশ হিসেবে আজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক এনে দেওয়া ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্লাব কর্তকর্তাদের মত-অমতের জেরে থমকে আছে সব ধরনের ঘরোয়া লিগ। এমতাবস্থায় বেশ বিপাকেই পড়েছে ক্রিকেটাররা। বিষয়টির সুরাহা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। দ্রুত সবগুলো
৩ ঘণ্টা আগে