রাশিয়া বিশ্বকাপ থেকে জার্মানি গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার দায়টা পড়েছিল মেসুত ওজিলের ঘাড়ে। সেই ব্যর্থতায় দায় নিয়ে রাগ ও অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। এবার সব পেশাদারি ফুটবল থেকেও অবসর নিলেন ৩৪ বছল বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার।
আজ বুধবার স্থানীয় সময় সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের সিদ্ধান্তের কথা জানান ওজিল। নিজের অফিসিয়াল টুইটার পেজে তিনি লিখেছেন, ‘সুচিন্তিত চিন্তাভাবনার পর, আমি অবিলম্বে পেশাদারি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমি ভাগ্যবান যে প্রায় ১৭ বছল পেশাদারি ফুটবলে কাটিয়েছি। এই সুবিধার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু সাম্প্রতিক সময়ে, আমাকে চোটে ভুগতে হচ্ছে। আর এসব এটাই পরিস্কার করে দিচ্ছে যে, ফুটবলের বৃহৎ মঞ্চ ছাড়ার সময় হয়ে এসেছে আমার।’
জার্মান ক্লাব শালকের যুবদল থেকে ওঠে এসেছিলেন ওজিল। এরপর যোগ দেন ভের্ডার ব্রেমেনে। ক্লাবটির হয়ে জার্মান কাপ জেতেন তিনি। ব্রেমেনকে ২০০৯ উয়েফা কাপের ফাইনালেও পৌঁছে দেন ওজিল। পরে ২০১০ বিশ্বকাপে আলো ছড়ানোর পর যোদ দেন রিয়ালে। লস ব্লাঙ্কোসদের হয়ে ২০১২ সালে জেতেন লিগ এবং কোপা দেল রে।
তবে ক্রিস্টিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যুতে আসার ধীরে ধীরে নিজের জায়গা হারাতে থাকেন ওজিল। এরপর ২০১৩ সালে তিনি নাম লেখান আর্সেনালে। গানারদের হয়ে আট বছর ছিলেন তিনি। তবে এমিরেটস স্টেডিয়াম থেকে ভালোভাবে বিদায় নিতে পারেননি। শেষ কয়েক মৌসুমে দলে অপাঙ্কক্তেয় হয়ে পড়া ওজিল বিতর্ক মাথায় নিয়ে ২০২১ সালে যোগ দেন তুরস্কের ক্লাব ফেনেরবাচে। আর্সেনালে থাকার সময় ক্যারিয়ারের উত্থান-পতন দেখেন তিনি। গত বছর যোগ দেন ইস্তাম্বুল বাসাকসেহিরে। তবে ক্লাবটিতে বেশিদন থাকা হলো না।
জার্মানির জার্সিতে ২০১৪ বিশ্বকাপ জিতেছেন ওজিল। ব্রাজিল বিশ্বকাপে নিজের সেরা সময় কাটানো এই তারকা পরের আসরে ছিলেন নিজের ছায়া হয়ে। ২০১৮ বিশ্বকাপে জার্মানিও ঘরে ফেরে গ্রুপ পর্ব থেকে। তবে বিতর্ক ওঠে ওজিলকে ঘিরে। তাঁর ওপরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠে। তখন ওজিল বলেছিলেন, ‘যখন আমি জিতি তখন আমি জার্মান, যখন আমি হারি তখন আমি অভিবাসী।’
জার্মানির হয়ে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ৯২ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন ওজিল।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে