জিনেদিন জিদানের ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পথে বাধা হয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন স্ত্রী ভেরোনিক জিদান। ম্যানচেস্টারের জীবনযাত্রা পছন্দ না হওয়ার কারণে মূলত বেঁকে বসেছেন ভেরোনিক। তবে স্ত্রীর কারণে পছন্দের দলে যেতে না পারার তালিকায় শুধু জিদানই নন, আছেন এই সময়ের অনেক সেরা তারকাও। তেমনই কয়েকজনকে নিয়ে এই আয়োজন।
সার্জিও রামোস (ম্যানইউ)
পিএসজিতে নয়, সার্জিও রামোস যেতে পারতেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তাঁকে পেতে উন্মুখ ছিল ‘রেড ডেভিল’রাও। তবে রামোসের ম্যানইউতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ান তাঁর স্ত্রী টিভি উপস্থাপক পিলার রুবিও। নিজের ও পরিবারের উন্নত জীবন-যাপনের লক্ষ্যে তিনি ম্যানচেস্টারের বদলে প্যারিসকেই বেছে নিতে বলেন রামোসকে।
লেভানডফস্কি (পিএসজি)
নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে দলে টানার আগে ফরাসি ক্লাব পিএসজি কিনতে চেয়েছিল রবার্ট লেভানডফস্কিকে। ২০১৭ সালে তাঁকে নেওয়ার জন্য বেশ ভালোভাবেই মাঠে নেমেছিল পিএসজি। কিন্তু তবে লেভার পুষ্টিবিদ স্ত্রী আনা বাধা হয়ে দাঁড়াতে আর প্যারিসে যাওয়া হয়নি লেভার। তাঁকে থেকে যেতে হয় বায়ার্নেই। স্ত্রীর কারণে পিএসজিতে না যাওয়ার কথা স্বীকারও করেছেন এই পোলিশ তারকা।
অলিভিয়ের জিরু (এভারটন)
২০১৭ সালে এভারটনের প্রস্তাবটা অলিভিয়ের জিরুর টেবিলেই ছিল। সেখানে গেলে খেলার সুযোগও অনেক বেশি পেতেন। কিন্তু শেষ পর্যন্ত এভারটনে যাওয়া হয়নি এই ফরাসি তারকার। এরপর এভারটনের তখনকার কোচ স্যাম অ্যালডেরিক সন্দেহ পোষণ করে বলেছিলেন, হয়তো স্ত্রী জেনিফার না চাওয়াতে জিরুর এভারটনে যাওয়া হয়নি।
মাউরো ইকার্দি (নিউক্যাসেল)
মাউরো ইকার্দির স্ত্রী ওয়ান্ডা নারা ফুটবল জগতের আলোচিত নাম। মাঠের বাইরে ইকার্দির অনেক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাঁর। সম্প্রতি ধনী ক্লাবের তালিকায় নাম ওঠানো নিউক্যাসেল ইকার্দিকে পিএসজি থেকে নিয়ে আসার পরিকল্পনা করেছিল। তবে গুঞ্জন আছে, ওয়ান্ডার অনীহার কারণে নিউক্যাসেলকে না বলতে হয়েছে ইকার্দির।
থমাস মুলার (ম্যানইউ)
স্ত্রীর কারণে ম্যানইউতে যেতে না পারা আরেকটি থমাস মুলার। ২০১৫ সালে লুই ফন গাল এই জার্মান স্ট্রাইকারকে দলে ভেড়াতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী লিসার বাধা হয়ে দাঁড়ানোয় আলোর মুখ দেখেনি সেই চুক্তি। ফন গাল বলেছেন, ‘২০১৫ সালে এই চুক্তি সম্ভব হতো, যদি তার (মুলার) স্ত্রী আরেকটু উদারতা দেখাত।’

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৭ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে