
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির কাছে শিরোপা জয় দূরে থাক। বিশ্বকাপে তারা হয়ে উঠেছে অমাবশ্যার চাঁদ। ২০১৪ সালের পর টানা দুইবার বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারেনি ইতালিয়ানরা। দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপে অংশ নিতে এখন তাদের দরকার কেবল এক জয়।
১২ বছর ধরে বিশ্বকাপে খেলতে না পারা ইতালির ওপর বাড়তি চাপ তো ছিলই। বারগামোতে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান প্লে-অফের সেমিফাইনালে হারলেই আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলা হতো না ইতালিয়ানদের। সেই চাপ সামলে গত রাতে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। ৫৭ মিনিটে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন সান্দ্রো তোনালি। ৮১ মিনিটে তাঁর অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন মইজ কিন। প্লে-অফ ফাইনালে ইতালির প্রতিপক্ষ বসনিয়া এন্ড হার্জেগোভিনা।
ইতালির পাশাপাশি প্লে–অফ ফাইনালের টিকিট কেটেছে সুইডেন, ডেনমার্ক, পোল্যান্ড, কসোভো, তুরস্ক ও চেক প্রজাতন্ত্র। আগামী সপ্তাহে হতে যাওয়া প্লে-অফ ফাইনালে জয়ী দলগুলো জায়গা করে নেবে বিশ্বকাপের মূল পর্বে।
প্লে–অফ ফাইনাল কী
২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের মধ্যে ৪২ দল নিশ্চিত হয়েছে। বাকি ছয় দলের মধ্যে ইউরোপিয়ান প্লে-অফ থেকে বিশ্বকাপের মূল পর্বে উঠবে চার দল। বাকি দুই দল আন্তমহাদেশীয় প্লে-অফ থেকে উঠবে। মার্চের আন্তর্জাতিক বিরতিতে নিশ্চিত হবে এই ছয় দল। আন্তমহাদেশীয় পর্বে অংশ নিয়েছে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনকাক্যাফ) দুটি এবং এশিয়া (এএফসি), আফ্রিকা (কাফ), ওশেনিয়া (ওএফসি) ও দক্ষিণ আমেরিকা (কনমেবল) থেকে একটি করে দল।
| তারিখ | ম্যাচ | শুরুর সময় (বাংলাদেশ সময় |
|---|---|---|
| ৩১ মার্চ | বসনিয়া এন্ড হার্জেগোভিনা-ইতালি | রাত ১২টা ৪৫ মিনিট |
| ৩১ মার্চ | সুইডেন-পোল্যান্ড | রাত ১২টা ৪৫ মিনিট |
| ৩১ মার্চ | কসোভো-তুরস্ক | রাত ১২টা ৪৫ মিনিট |
| ৩১ মার্চ | চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক | রাত ১২টা ৪৫ মিনিট |
| তারিখ | ম্যাচ | শুরুর সময় (বাংলাদেশ সময় |
|---|---|---|
| ৩১ মার্চ | ডিআর কঙ্গো-জ্যামাইকা | রাত ৩টা |
| ১ এপ্রিল | ইরাক-বলিভিয়া | সকাল ৯টা |
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে এবারের ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। মার্কিন মুলুকে শিরোপা ধরে রাখার অভিযানে নামবেন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেজরা। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন।

৪১-এ পা রেখেছেন গত ফেব্রুয়ারিতেই। এই বয়সে এসে ক্রিস্টিয়ান রোনালদো যে নিজের শেষ বিশ্বকাপ খেলছেন, সেটা বুঝতে কারও বাকি থাকার কথা না। তবে এই বিষয়ে এত দিন আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি পর্তুগিজ অধিনায়ক। অবশেষে সবার কৌতুহল দূর করলেন রোনালদো।
৪৪ মিনিট আগে
অনেক কৌতুহলের পর কার্লো আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পেলেও সিংহভাগ সময় ডাগআউটে বসেই কেটেছে নেইমারের। প্রথম ২ ম্যাচ বেঞ্চে বসে থাকার পর গ্রুপপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন। এরপর সেরা ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামা হয়নি তাঁর। নরওয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে
২ ঘণ্টা আগে
আর্লিং হালান্ডের জোড়া গোল না হলে হয়তো নরওয়ের এই রাতের গল্পই লেখা হতো না। কিন্তু হালান্ড গোল করার আগেই যিনি নরওয়েকে ম্যাচে বাঁচিয়ে রেখেছিলেন, তাঁর নাম অরইয়ান নিল্যান্ড। ১২ মিনিটে ব্রুনো গিমারেসের পেনাল্টি ঠেকানো থেকে শুরু করে বিরতির আগে ভিনিসিয়ুস জুনিয়রদের আক্রমণ-পাল্টা আক্রমণের উত্তেজনার মধ্
২ ঘণ্টা আগে
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে অন্তত ব্যক্তিগত লড়াইয়ে জিতেছেন নেইমার। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের সঙ্গে পেনাল্টি নেওয়ার আগে ও পরে তাঁর কথার লড়াই এখন ভক্তদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে