
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
মাতুরিন স্টেডিয়ামে গতকাল মধ্যরাতে ভেনেজুয়েলার বিপক্ষে ২২ মিনিটেই গোলের সুযোগ পেয়ে যান ভিনি। তবে তাঁর ডান পায়ের শট ভেনেজুয়েলার গোলপোস্টের বাঁ পাশে আঘাত করে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভিনি গোলের সম্ভাবনা জাগালেও ভেনেজুয়েলার ডিফেন্ডাররা দারুণভাবে প্রতিহত করেন। বারবার সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ ভিনি আলোচিত ভুলটা করলেন ৬২ মিনিটে। নিজেদের বক্সে ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো ফাউল করেন ভিনিকে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) যাচাই করে দেখার পর পেনাল্টি দেওয়া হয় ব্রাজিলকে। বাঁ দিকের পোস্টে ভিনির ডান পায়ের শট রোমো প্রথমে ঠেকিয়েছেন। পরবর্তীতে ফিরতি বলে ভিনি শট নিয়েছেন পোস্টের বাইরে।
ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে হেডেও গোল করতে পারেননি ভিনি। ভেনেজুয়েলা-ব্রাজিল ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। এমন প্রতিযোগিতামূলক ফুটবলের প্রশংসা করেছেন দরিভাল। পাশাপাশি পয়েন্ট হারানোর দুঃখও কাজ করছে ব্রাজিল কোচের। ম্যাচ শেষে দরিভাল বলেন,‘খেলায় দারুণ প্রতিযোগিতা হয়েছে। দুই দলই মাঝমাঠে আধিপত্য বিস্তার করে খেলেছে। ফলটা ব্রাজিলের জন্য আরও ভালো হতে পারত। আশা করি, আমরা প্রতিদিন উন্নতি করতে পারব।’
৪৩ মিনিটে রাফিনিয়ার গোলে ম্যাচে প্রথমে এগিয়ে যায় ব্রাজিল। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। ৪৯ মিনিটে সমতাসূচক গোল করেন ভেনেজুয়েলার মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া। এছাড়াও পুরো ম্যাচ জুড়ে ব্রাজিলই দাপট দেখিয়ে খেলেছে। ৬৭ শতাংশ বল দখলে রেখেছে দরিভালের দল। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তিনটি শট নিয়েছিল ব্রাজিল। ভেনেজুয়েলার রক্ষণদুর্গে বারংবার হানা দিলেও কোনোই কাজ হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। দরিভাল ম্যাচ শেষে বলেন, ‘ধারাবাহিকভাবে সুযোগ তৈরি করেছি। যেটা আমাদের বৈশিষ্ট্য। পারফরম্যান্সের মূল্যায়ন করে মনে হচ্ছে, যা খেলেছি তাতে আমাদের ভাগ্য আরও ভালো হতে পারত।’
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তারা খেলেছে ১০ ম্যাচ। ব্রাজিল ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। মাতুরিন স্টেডিয়ামে গতকাল মধ্যরাতে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ৪, ৫ ও ৬ নম্বরে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে তিন দলেরই পয়েন্ট ১৬। যার মধ্যে উরুগুয়ে খেলেছে ১০ ম্যাচ। ১১টি করে ম্যাচ খেলেছে ইকুয়েডর ও প্যারাগুয়ে।
আরও পড়ুন: ব্রাজিলের পর আর্জেন্টিনার বিপক্ষেও প্যারাগুয়ের চমক

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা অবশ্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক
৭ ঘণ্টা আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই জওহরলাল নেহরু স্টেডিয়াম ফেটে পড়ে স্বাগতিক দর্শকদের ষষ্ঠ শিরোপা উল্লাসে। আর হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগে
তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্য ভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
১০ ঘণ্টা আগে