
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
ব্রাজিল, আর্জেন্টিনা-লাতিন আমেরিকার বিপক্ষে প্যারাগুয়ের জয়ের মধ্যেও দারুণ একটা মিল রয়েছে। দুটি ম্যাচই প্যারাগুয়ে খেলেছে নিজেদের মাঠ আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে। দুই প্রতিপক্ষের বিপক্ষেই প্যারাগুয়ের জয়ের ব্যবধান ১ গোলের। তিন বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে আজ ২-১ গোলে হারিয়েছে প্যারাগুয়ে।
ম্যাচে আজ প্যারাগুয়ের বিপক্ষে ১১ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের থ্রু বল রিসিভ করে বাঁ পায়ে নিখুঁত ফিনিশিং দেন লাওতারো মার্তিনেজ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখার পর গোলের স্বীকৃতি দেওয়া হয়। পিছিয়ে থাকা প্যারাগুয়ে সমতায় ফিরতে সময় নিয়েছে ৮ মিনিট। ১৯ মিনিটে কর্নার থেকে গুস্তাভো ভেলাজকেজের কর্নার থেকে ক্রস রিসিভ করে চোখধাঁধানো বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন প্যারাগুয়ের স্ট্রাইকার আন্তোনিও সানাব্রিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধ শুরুর পর দ্রুতই এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪৭ মিনিটে দিয়েগো গোমেজের ক্রস রিসিভ করেন ওমর আলদেরেতে। তারপর তাতে মাথা ছুঁয়ে লক্ষ্যভেদ
করেন আলদেরেতে। পিছিয়ে পড়া আর্জেন্টিনা সমতায় ফেরার সুযোগও পেয়েছিল। ৬৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে হুলিয়ান আলভারেজের দূরপাল্লার পাস রিসিভ করেন রদ্রিগো দি পল।ফাঁকা পেয়ে ডান পাশ থেকে ছুটে বল নিয়ে বক্সেও ঢুকে পড়েন। কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষক গাতিতো ফার্নান্দেজকে একা পেয়েও গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন রদ্রিগো দি পল।
খেলা যতই শেষের দিকে, আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে। তবে ফিনিশিং দুর্বলতার কারণে কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি। সুযোগ বেশি পেয়েছিল আর্জেন্টিনাই। ৮৭ মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে ভ্যালেন্তিন কাস্তেয়ানোস হেড দিলেও সেটা ঠিকঠাক সংযোগ হয়নি। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে খেলা গড়ানোর পর কাস্তেয়ানোস আবারও গোলের সুযোগ হাতছাড়া করেন। এবার তাঁকে (কাস্তেয়ানোস) অ্যাসিস্ট করেন দি পল। শেষ মুহূর্তের গোল মিসের কারণও বলে ঠিকমতো মাথা না ছোঁয়াতে পারা।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তারা খেলেছে ১০ ম্যাচ। ব্রাজিল ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। মাতুরিন স্টেডিয়ামে গতকাল মধ্যরাতে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ৪, ৫ ও ৬ নম্বরে থাকা উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে তিন দলেরই পয়েন্ট ১৬। যার মধ্যে উরুগুয়ে খেলেছে ১০ ম্যাচ। ১১টি করে ম্যাচ খেলেছে ইকুয়েডর ও প্যারাগুয়ে।

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা অবশ্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক
৪ ঘণ্টা আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই জওহরলাল নেহরু স্টেডিয়াম ফেটে পড়ে স্বাগতিক দর্শকদের ষষ্ঠ শিরোপা উল্লাসে। আর হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে
তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্য ভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
৭ ঘণ্টা আগে