বাংলাদেশকে চমকে দিয়ে শুরুতেই এগিয়ে গিয়েছিল পাকিস্তান। সেই গোলের পর ঘুরে দাঁড়ানো শুরুতে লাল-সবুজদের। পিছিয়ে পড়েও দাপুটে ফুটবলে অনূর্ধ্ব-১৬ সাফের ফাইনালে উঠে গেছে বাংলাদেশের কিশোররা।
ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ২-১ গোলের হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আগামী পরশুর ফাইনালে আবারও ভারতের মুখোমুখি হবে সাইফুর রহমান মনির দল। গ্রুপ পর্বে ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আজ প্রথম সেমিফাইনালে মালদ্বীপকে ৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কেটেছে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী দলটা।
‘বি’ গ্রুপ থেকে মালদ্বীপ ও ভুটানকে টপকে গ্রুপ সেরা হয়েছিল পাকিস্তান। বয়সভিত্তিক সাফে লম্বা বিরতির পর খেলতে নামা দলটা বাংলাদেশকে চমকে দিল শুরুতেই। আক্রমণাত্মক খেলতে গিয়ে একটু ওপরেই চলে এসেছিল বাংলাদেশের রক্ষণ। সেই সুযোগ কাজে লাগিয়েই এগিয়ে যাওয়া পাকিস্তানের। ম্যাচের ৬ সতীর্থের বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙে বাংলাদেশের রক্ষণে বল পান পাকিস্তানের আবদুল গণি। চলন্ত বলে জোরের সঙ্গে ডান পায়ের শটে বাংলাদেশ গোলরক্ষকের মাথার ওপর বল জালে পাঠান গণি। পিছিয়ে পড়ে বাংলাদেশ।
গোল হজম করে আক্রমণে আরও গতি বাড়ায় বাংলাদেশ। আট মিনিট বাদে শোধ দেয় গোলও। ১৯ মিনিটে ডান প্রান্ত ধরে ইসমাইল হোসেনের বাতাসে ভাসানো ক্রস থেকে পাকিস্তানের দুই খেলোয়াড়ের মাঝখান দিয়ে দারুণ এক হেডে বাংলাদেশকে খেলায় ফেরান মুর্শেদ আলী।
সমতায় ফেরার পর পাকিস্তানকে আর খেলার সুযোগই দেয়নি বয়সভিত্তিক সাফে ভারতের পর সবচেয়ে সফল বাংলাদেশ। ১৯ মিনিটে সুযোগও এসেছিল লাল-সবুজদের। এবার বাঁ প্রান্ত ধরে সিয়াম অমিতের ক্রস থেকে বলে আবু সাঈদ মাথা না ছোঁয়াতে পারায় গোল পায়নি বাংলাদেশ।
তবে ১০ মিনিট পরই দারুণ এক গোলে সেই আক্ষেপ মেটান আবু সাঈদ। ডান প্রান্ত থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ক্ষিপ্র গতিতে ঢুকে পড়েন পাকিস্তানের অর্ধে। বক্সে তাঁর বাড়ানো বলে ডান পায়ের আলতো ছোঁয়ায় পাকিস্তান গোলরক্ষককে হার মানান আবু সাঈদ।
৩৭ মিনিটে তৃতীয় গোল প্রায় পেয়েই গিয়েছিল বাংলাদেশ। ডান প্রান্ত থেকে মুর্শেদ আলীর ক্রস ধরে সুই মং মারমার হেড অল্পের জন্য খুঁজে পায়নি জাল। দ্বিতীয়ার্ধেও আক্রমণে প্রাধান্য ছিল বাংলাদেশের। তবে এই অর্ধে আর ব্যবধান বড় হয়নি লাল-সবুজদের। পাকিস্তানও বলার মতো আক্রমণ করতে না পারায় সহজেই ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে