যেকোনো সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় দুই পক্ষই চায় বিদায় বেলায় যেন যতটা সম্ভব কষ্ট কম হয়। তখন দুই পক্ষের চেষ্টা থাকে হাসিমুখে বিদায় নেওয়ার। তবে সবার ভাগ্যে তা জোটে না।
যেমনটি জোটেনি পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলা লিওনেল মেসি-সার্জিও রামোসের সঙ্গে ক্রিস্তফ গালতিয়েরের। মৌসুমের শেষ ম্যাচটা নিশ্চয়ই জয়ে শেষ করতে চেয়েছিলেন সবাই। কিন্তু তা আর হয়নি। হারের হতাশা নিয়েই লিগ চ্যাম্পিয়নদের বিদায় বলতে হবে তাঁদের।
গতকাল পার্ক দ্য প্রিন্সেসে ক্লেরমঁর বিপক্ষে ৩-২ গোলে হেরেছে পিএসজি। ঘরের মাঠে শুরুটা অবশ্য ভালো কিছুর স্বপ্নই দেখাচ্ছিল। দলকে ১৬ মিনিটে লিড এনে দিয়েছিলেন বিদায় জানানো রামোস। শেষ ম্যাচে গোল নিশ্চয়ই তাঁকে অন্যরকম অনুভূতি দিচ্ছিল। সঙ্গে ২১ মিনিটে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পের গোল।
দুই গোলের লিডটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। পরের পুরো গল্পটাই ক্লেরমঁর। ২৪ মিনিটে ১ গোল শোধ দেন গাস্তিয়ান। প্রথম গোলের ১২ মিনিট পরেই সমতায় ফেরার দারুণ সুযোগ পায় সফরকারী। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন গ্রেজন কেয়ি। সমতায় ফেরার এমন দারুণ সুযোগ হাতছাড়া হলেও প্রথমার্ধেই গোল শোধ দেয় ক্লেরমঁ। ম্যাচের অতিরিক্ত সময়ে দলকে সমতায় ফেরান মাহদী জেফানে।
বিরতির পর আবারও লিড নেওয়ার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু অবিশ্বাস্যভাবে সুযোগটি হাতছাড়া করেন মেসি। ৫৪ মিনিটে এমবাপ্পের কাছ থেকে পাওয়া ক্রসে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পাওয়ার পরও পোস্টের ওপর দিয়ে বল মারেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। আর্জেন্টাইন অধিনায়কের এমন মিসের বড় মূল্য দিতে হয় পরে পিএসজিকে। মেসি পরে প্রায়শ্চিত্ত করার সুযোগ না পেলেও ক্লেরমঁর পেনাল্টি মিস করা কেয়ি পেয়েছেন। ৬৩ মিনিটে গোল করে দলকে জয় এনে দিয়েছেন তিনি।
শেষ ম্যাচে হারলেও লিগ জয়ের উৎসব করেছে পিএসজি। দলীয় উদ্যাপনের সময় সতীর্থদের সঙ্গে নেইমারকেও দেখা গেছে। এর আগে ম্যাচ শুরুর সময় ঘোড়দৌড়ে আহত হওয়া দলের গোলরক্ষক সের্হিও রিকোর জন্য তৈরি করা বিশেষ জার্সি পরে সতীর্থের সুস্থতা কামনা করেছেন মেসি-এমবাপ্পেরা।
সতীর্থের জন্য প্রার্থনার রাতে বিদায়ী ম্যাচেও দুয়ো শুনেছেন মেসি। একাদশ ঘোষণার সময় তাঁর উদ্দেশে দুয়ো দেন কিছু সমর্থক।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৭ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে