এক বছরেরও বেশি সময় ধরে স্পেন জাতীয় দলের বাইরে রয়েছেন সার্জিও রামোস। এবার স্পেনের বিশ্বকাপ দলে জায়গা মেলেনি রামোসের। এই ডিফেন্ডারকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করল স্পেন।
রামোসের অনুপস্থিতিতে রক্ষণভাগ খানিকটা দুর্বল হয়ে পড়েছে। রক্ষণভাগে দানি কারভাহালের সঙ্গে থাকছেন জর্দি আলবা, সিজার আজপিলিকুয়েতা, এরিক গার্সিয়ারা। মাঝমাঠে আছেন সার্জিও বুসকেটস, গাভি, কোকে, পেদ্রির মতো তারকা ফুটবলাররা। আক্রমণভাগে থাকছেন ফেরান তোরেস, আনসু ফাতি, আলভারো মোরাতার মতো একঝাঁক তারকা ফুটবলার।
এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে পড়েছে স্পেন। ২৩ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। ২৭ নভেম্বর জার্মানির বিপক্ষে মাঠে নামবে স্পেন। আর ১ ডিসেম্বর জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২০১০ এর চ্যাম্পিয়নরা।
স্পেনের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: উনাই সিমন (আতলেতিক বিলবাও), রবার্ট সানচেজ (ব্রাইটন), ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড)
ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), সিজার আজপিলিকুয়েতা (চেলসি), এরিক গার্সিয়া (বার্সেলোনা), হুগো গুইলামন (ভ্যালেন্সিয়া), পাও তোরেস (ভিয়ারিয়াল), অ্যায়মেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), জর্দি আলবা (বার্সোলোনা), হোসে গায়া (ভ্যালেন্সিয়া)
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস (বার্সেলোনা), রড্রিগো (ম্যানচেস্টার সিটি), গাভি (বার্সেলোনা), কার্লোস সোলের (ভ্যালেন্সিয়া), মার্কোস লরিয়েন্তে (আতলেতিকো মাদ্রিদ): পেদ্রি (বার্সেলোনা), কোকে (আতলোতিকো মাদ্রিদ)
আক্রমণভাগ: ফেরান তোরেস (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (আতলেতিক বিলবাও), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), আলভারো মোরাতা (আতলেতিকো মাদ্রিদ): মার্কো অ্যাসেনসিও (রিয়াল মাদ্রিদ), পাবলো সারাবিয়া (পিএসজি), দানি আলমো (আরবি লাইপজিগ), আনসু ফাতি (বার্সেলোনা)

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৭ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে