ঢাকা: অবশেষে হাসপাতাল থেকে ফিরেছেন ক্রিস্টিয়ান এরিকসেন। ১২ জুন কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হঠাৎ অচেতন হয়ে পড়েন ক্রিস্টিয়ান এরিকসেন। খেলা কিছু সময় বন্ধ রেখে মাঠেই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এরিকসেনকে।
এরিকসেনের বাড়ি ফেরার খবর নিশ্চিত করেছে ডেনমার্ক ফুটবল সংস্থা। তারা জানিয়েছে, সে (এরিকসেন) আজ হেলসিংগরে সতীর্থদের সঙ্গে দেখা করবে। এরপর সে বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাবে।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এরিকসেন এক টুইট বার্তায় লিখেছেন, ‘যারা শুভকামনা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। আমি এখন ভালো আছি। গত রাতে সতীর্থদের দুর্দান্ত খেলা দেখে ভালো লেগেছে।’
এক সপ্তাহ ধরে ভক্তদের চাওয়া ছিল এরিকসেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরেন। ভক্তদের সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে। হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ডেনিশ মিডফিল্ডার। এর আগে ১৫ জুন হাসপাতালের বিছানায় শুয়ে হাসিমুখে থাম্বস আপ দেখিয়ে সেলফি তুলে নিজের সুস্থতার কথা জানিয়েছিলেন এরিকসেন। টুইটারে নিজের ছবি পোস্ট করে ভক্তদের ধন্যবাদ দিয়েছিলেন।

জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই দলে পরিবর্তন আনতে বাধ্য হলো অস্ট্রেলিয়া। চোট-ওয়ার্কলোডের কথা বিবেচনা করে দুই ক্রিকেটারকে বাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যোগ করা হয়েছে আরেক ক্রিকেটারকে।
৮ মিনিট আগে
এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের আশায় কাবাডির নামটা বরাবরই থাকে। কিন্তু সেই আশা পূরণ হচ্ছে না দীর্ঘদিন। পুরুষ কাবাডিতে সর্বশেষ পদক এসেছিল ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে। সেটা ছিল ব্রোঞ্জ। এরপর চারটি এশিয়ান গেমস পেরিয়ে গেলেও পদকহীন বাংলাদেশ। এবার শুরুতেই টানা দুই জয় সেই অপেক্ষা ঘোচানোর স্বপ্ন দেখাচ্ছে।
৩৮ মিনিট আগে
বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছিল আগেই। অপেক্ষাটা ছিল হামজা চৌধুরীর। সেই অপেক্ষাও শেষ হলো। ফিফা আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা।
১ ঘণ্টা আগে
এনসিসিআইএর চলমান তদন্ত নিয়ে প্রকাশ্যে কথা বলতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি পাননি তিনি। দুইবার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে