
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন সেনেগাল ফুটবলের অন্যতম বড় তারকা সাদিও মানে। অবসর ঘোষণায় এক বিবৃতি দিয়েছেন এই ফরোয়ার্ড—এমনটাই জানিয়েছে সেনেগালিজ সংবাদমাধ্যম কুতিদিয়েন।
দুইবার আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ী মানে সেনেগালের ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। সবুজ, হলুদ ও লাল জার্সিতে দীর্ঘদিন নেতৃত্বের ভার সামলানো মানে বিদায়বেলায় দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিদায়ী বার্তায় ক্যারিয়ারের কোনো ভুল বা অপূর্ণতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে মানে বলেন, ‘জেনে রাখুন, এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি এবং সবসময় আমাদের দেশের জন্য কঠোরভাবে লড়াই করেছি।’
সেনেগালিজ ফুটবলের সবচেয়ে গৌরবময় সময়ের অন্যতম মুখ ছিলেন মানে। তাঁর নেতৃত্বেই ২০২১ সালে প্রথমবারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে সেনেগাল। পরবর্তীতে আরও একটি আফকন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। জাতীয় দলের হয়ে দারুণ সব সাফল্যের কারণে সেনেগালের ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন মানে।
সেনেগালের মানুষের অবিচল সমর্থনের কথা স্মরণ করেন মানে বলেন, ‘আপনাদের অব্যাহত সমর্থনই ছিল আমার সাফল্যের চালিকাশক্তি।’
খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক শেষ করছেন না মানে। দেশের ফুটবলের উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, ‘আনন্দের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা দেশের সেবায় কাজে লাগাতে চাই। সেটা হতে পারে কোনো টেকনিক্যাল স্টাফের অংশ হিসেবে, কোচ হিসেবে সাইডলাইনে থেকে, কিংবা ফুটবল প্রশাসনের দায়িত্বে।’

দিনটা প্রত্যাশামতো শেষ করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে ৪ উইকেটে তুলেছে ২১৪ রান।
৪ ঘণ্টা আগে
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পর্তুগাল অধিনায়ককে সাময়িক নিষিদ্ধও করেছে ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল।
৫ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বিরতির পর যেন গোল উৎসবে মেতে উঠল দেশের ঘরোয়া ফুটবল। বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে দুই দিন মিলিয়ে ৬ ম্যাচে গোল হয়েছে ৩২টি। ম্যাচ প্রতি গোল হয়েছে ৫ এরও বেশি। তাতে অবশ্য বড় অবদান ফর্টিস এফসি, বসুন্ধরা কিংস, পুলিশ এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে তারা। এ
৬ ঘণ্টা আগে
প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই পুরস্কার জয়ের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেয়ে হতাশ ফরাসি তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ফরাসি ওয়েবসাইট ফুট মার্কাতো।
৭ ঘণ্টা আগে