কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানের রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট কেটেছে ঠিকই, কিন্তু মাঠের পারফরম্যান্স পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি অধিনায়ক লিওনেল মেসিকে। ম্যাচ শেষে মিশ্র এক অনুভূতি দেখা গেল তাঁর চোখে-মুখে। একদিকে শেষ ষোলোয় ওঠার স্বস্তি, অন্যদিকে ভুলগুলো নিয়ে আত্মসমালোচনা। জয়ের আনন্দের চেয়ে মাঠের ভুলত্রুটি নিয়েই বেশি কথা বললেন আলবিসেলেস্তে অধিনায়ক।
কেপ ভার্দে যে মোটেও সহজ প্রতিপক্ষ ছিল না, তা মনে করিয়ে দিয়ে ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হতে যাচ্ছে; এই দলটি এমনি এমনি স্পেন কিংবা উরুগুয়ের কাছে হারেনি।’
ম্যাচের শুরুতে মেসির গোলে আর্জেন্টিনা সুবিধাজনক অবস্থানে থাকলেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই পরিস্থিতি ব্যাখ্যা করে মেসি বলেন, ‘আমরা সবচেয়ে কঠিন কাজটাই করেছিলাম—প্রথম গোলটা পেয়ে যাওয়া। আমরা ভেবেছিলাম এর মাধ্যমে আমরা আমাদের চেনা ছন্দ খুঁজে পাব এবং কিছুটা নির্ভার হতে পারব, কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, রক্ষণাত্মক হয়ে পড়ি এবং কার্যকরভাবে প্রেসিং করতে পারিনি। ওরা ওদের শক্তিকে কাজে লাগিয়েছে।’
শুধু জয় নিয়ে মাঠ ছাড়ার মানসিকতায় যে আর্জেন্টিনা বিশ্বাসী নয়, তা অধিনায়কের স্পষ্ট কথাতেই ফুটে উঠেছে। নকআউটের চাপ প্রসঙ্গে মেসির অকপট বক্তব্য, ‘আমরা জানতাম এটা কঠিন হবে; এটা একটা নকআউট টুর্নামেন্ট এবং এখানে কেউ আপনাকে কোনো কিছু বিনামূল্যে দেবে না। যদিও আমরা সবসময় দলগুলোর নাম বা খ্যাতি দেখে তাদের অবমূল্যায়ন করি, কিন্তু আমরা জানতাম এই ম্যাচটা মোটেও সহজ হবে না। এই বিশ্বকাপ আপনাকে এটাই শেখাচ্ছে—সবকিছুই খুব সমানে-সমান, খুবই জটিল এবং প্রতিটি ম্যাচই খুব কঠিন হতে যাচ্ছে।’
ম্যাচে দলের ফুটবলারদের ওপর দিয়ে যাওয়া ধকল এবং পরবর্তী রাউন্ডের আগে দ্রুত ঘুরে দাঁড়ানোর ওপর জোর দিয়ে তিনি যোগ করেন, ‘আজ আমরা বরাবরের মতোই দুর্দান্ত শারীরিক পরিশ্রম করেছি। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে তা নিয়ে ভাবা, ইতিবাচক দিকগুলো গ্রহণ করা এবং নেতিবাচক বিষয়গুলো ঠিক করা, যার সংখ্যা আজ অনেক ছিল।’

বিশ্বকাপে তেমন একটা পরিচিত মুখ নয় কলম্বিয়া। আবার সুযোগ পেলেও তারা বেশির ভাগ সময় আটকে যায় নকআউট পর্বেই। আজ কানসাস সিটিতে নকআউট পর্বের গেরো খুলল লাতিন আমেরিকার এই দল। ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে কলম্বিয়া।
২৭ মিনিট আগে
সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তাই হয়েছে। মায়ামিতে আজ শেষ বত্রিশের আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের বাঁক বদলেছে ক্ষণে ক্ষণে। টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তেরা। এ ধরনের ম্যাচ চাইলেও ভুলে যেতে পারবেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
ঘাম ঝড়ানো জয় বলতে যা বোঝায়, আর্জেন্টিনার ক্ষেত্রে ঠিক তা-ই হলো। মায়ামিতে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে মূল সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারিয়েছে আর্জেন্টিনা। তবে রুদ্ধশ্বাস জয় ছাপিয়ে লিওনেল মেসির কপাল ফোলা নিয়ে চলছে আলোচনা।
১ ঘণ্টা আগে
তবে এত ভুলের মাঝেও জয়সূচক গোলটি সেট-পিস থেকে আসায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, ‘আজ আমরা সেট-পিসের গুরুত্ব দেখেছি, যা থেকে ইদানীং আমরা গোল পাচ্ছিলাম না। অথচ এই ধরনের ম্যাচে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের দলে খুব ভালো হেডার আছে এবং ভাগ্যবশত আজ আমরা সেটার সুবিধা নিতে পেরেছি।’
২ ঘণ্টা আগে