
ইংল্যান্ড থেকে আজ দুপুরে ঢাকায় পৌঁছাবেন হামজা চৌধুরী, এমন কথাই গতকাল বলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। কিন্তু দুপুরে নয়, ফ্লাইট মিস করে বিকালে আসছেন হামজা।
অতিরিক্ত জ্যামের হামজা কারণে বাফুফে থেকে দেওয়া নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি। তাই নিজ খরচে ঢাকায় আসতে হচ্ছে তাঁকে। বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে হজরত শাহজালাল বিমানবন্দরে পা রাখবেন তিনি।
আজ অবশ্য অনুশীলন নেই জাতীয় দলের হামজা তাই এসেই চলে যাবেন হোটেলে। কাল রাত ১২টার দিকে আসার কথা রয়েছে কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোম। আজ ভোরে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে আতলেতিকো ওতাওয়ার কাছে ২-১ গোলে হেরেছে তাঁর দল কাভালরি এফসি।
এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ৩০ অক্টোবর শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। ভারতের মুখোমুখি হওয়ার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে খেলবেন হামজা। তবে শমিতের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
২৮ মিনিট আগে
১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হয়েছিল টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ। সেবার অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। একই মেলবোর্নে আগামী বছর টেস্টের ১৫০ বছর পূর্তিতে এই দুই দল টেস্ট খেলবে। ঐতিহাসিক ম্যাচ দেখতে বিশেষ অতিথি আসবেন বলে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেরা বোলিংয়ের কীর্তিটা তাসকিন আহমেদেরই। ২০২৫ বিপিএলে মিরপুর শেরেবাংলায় হিম বিকেলে ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। আজ সেই স্বীকৃতি পেলেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।
২ ঘণ্টা আগে
হামজা না এলেও ঢাকায় ঠিকই আসছেন শমিত শোম। জায়ান আহমেদ ১৪ মার্চ ও ফাহমিদুল ইসলাম এবং তারিক কাজী আসবেন ১৬ মার্চে।
২ ঘণ্টা আগে