
ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় কেন রদ্রি পেলেন ব্যালন ডি’অর—পুরস্কারটি দেওয়ার পর থেকেই হৈ চৈ পড়ে যায় সামাজিকমাধ্যমে। অনেকেই ভিনির পক্ষে কথা বলেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর দাবি, ব্রাজিলের ফরোয়ার্ডের সঙ্গে এখানে অন্যায় করা হয়েছে।
২০২৪ ব্যালন ডি’অর ইস্যুতে রোনালদোকে ধুয়ে দিতে মোটেও ভুল করেননি রদ্রি। পর্তুগিজ ফরোয়ার্ডের কথা শুনে রদ্রি রীতিমতো অবাক হয়েছেন। কারণ, ব্যালন ডি’অর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার পুরস্কার জিতেছেন রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি বলেন,‘এটা আসলেই বিস্ময়কর। কারণ, কীভাবে পুরস্কারটি দেওয়া হয়, সেটা তিনি অন্য কারও চেয়ে অবশ্যই ভালো জানেন। সবচেয়ে বড় কথা বিজয়ীকে বেছে নেওয়ার ব্যাপারটা তো সকলের জানা হয়।’
২০২৪ সালের সেপ্টেম্বরে চোটে পড়ায় মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন রদ্রি। ছিটকে যাওয়ার আগে ২০২৩-২৪ মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জেতেন তিনি। গত বছরের ১৪ জুলাই ইংল্যান্ডকে হারিয়ে স্পেন যে ইউরো জিতেছে, সেই চ্যাম্পিয়ন দলে ছিলেন রদ্রি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টজুড়ে ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজটা করেছেন দারুণভাবে। এরপর ২৮ অক্টোবর জিতেছেন ব্যালন ডি’অর। স্প্যানিশ এই তারকা বলেন, ‘এ বছর (আসলে ২০২৪ সালে) সাংবাদিকদের মনে হয়েছে পুরস্কারটি আমার জেতা উচিত। সম্ভবত এই একই সাংবাদিকেরা তাঁকেও ভোট দিয়ে ব্যালন ডি’অর জিতিয়েছিলেন। আমার জানা মতে তখন তিনি (রোনালদো) আপত্তি তোলেননি।’
২০২৪ সালের ২৭ ডিসেম্বর দুবাইয়ে হয়েছিল গ্লোব স্পোর্টস অ্যাওয়ার্ডস। এই অনুষ্ঠানে ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড বলেছিলেন, ‘আমার মতে সে-ই (ভিনিসিয়ুস) ছিল ব্যালন ডি’অরের যোগ্য। সবার সামনে বলছি, এখানে অন্যায় হয়েছে। রদ্রিকে তারা এটা (ব্যালন ডি’অর) দিয়েছে। রদ্রিও দাবিদার। কিন্তু এটা ভিনিকে দেওয়া উচিত ছিল। কারণ, সে চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হয়েছে এবং গোল করেছে।’

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
৯ মিনিট আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
৪২ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
১ ঘণ্টা আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
১ ঘণ্টা আগে