ঘরের সমর্থকদের সামনে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন মার্কো রয়েস। গত পরশু রাতে সিগন্যাল ইদুনা পার্কে বিদায়ী ম্যাচে তাঁকে ৮০ হাজার বিয়ার উপহার দিয়েছে ক্লাবটির সমর্থকেরা। খবর বিনস্পোর্টসের।
প্রায় ৮০ হাজার দর্শকের ধারণক্ষমতাসম্পন্ন ডর্টমুন্ডের মাঠ ইদুনা পার্ক। জার্মান ক্লাবটির সমর্থকদের উন্মত্ততা ও ক্লাব অন্ত প্রাণের জন্য খ্যাতি আছে। সেটি আরেকবার দেখা গেল বুন্দেসলিগায় এ মৌসুমের শেষ দিনে। ডার্মস্ট্যাটের বিপক্ষে ম্যাচে প্রিয় তারকা রয়েসকেও তারা বিদায় দিয়েছে নিজস্ব স্টাইলে। ৩৪ বছর বয়সী জার্মান ফরোয়ার্ডকে যেন প্রত্যেকে উপহার দিয়েছেন একটি করে বিয়ার।
ডর্টমুন্ড সতীর্থরাও রয়েসের বিদায় রাঙিয়েছেন বড় জয়ে। তলানির দল ডার্মস্ট্যাটের বিপক্ষে তারা জিতেছে ৪-০ গোলে। একাদশে সুযোগ পেয়ে ৩৮ মিনিটে নিজেও একটি গোল করেছেন রয়েস। তার আগেই এডিন টারজিচের দল এক গোলে এগিয়ে যায়। সেই গোলটিতে অ্যাসিস্ট করেন রয়েস। ৮২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি।
গত ১২ বছর ধরে ডর্টমুন্ডের হয়ে খেলছেন রয়েস। ২০১২ সালে বরুসিয়া মনশেডগ্লাডবাখ থেকে সিগন্যাল ইদুনা পার্কে আসেন তিনি। এরপর থেকে ডর্টমুন্ড শহরের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২৭ ম্যাচ খেলে করেছেন ১৭০ গোল। ২০১৮-২৩ পর্যন্ত ডর্টমুন্ডকে মাঠে নেতৃত্বও দিয়েছেন তিনি।
ঘরের ছেলেকে বিদায়ী ম্যাচে আবারও ‘ইয়েলো ওয়াল’ তুলে পুরো সময় গর্জে গেছেন ডর্টমুন্ড সমর্থকেরা। ম্যাচ শেষে তাঁর প্রতি ভালোবাসা দেখানো নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে রয়েস বলেছেন, ‘ঘরে এটিই আমার শেষ সময় এবং আমি এটি উপভোগ করতে চেয়েছি। লোকজন যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়েছে তার জন্য অবিশ্বাস্যরকম কৃতজ্ঞ আমি।’ সমর্থকদের উদ্যাপনে সঙ্গী হোন রয়েসও।
সিগন্যাল ইদুনা পার্ক থেকে বিদায় নিলেও ডর্টমুন্ডের হয়ে রয়েস শেষ ম্যাচ খেলবেন ১ জুন, ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এই ম্যাচ জিতলে প্রথমবার ইউরোপ ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুটও পরবেন তিনি। ডর্টমুন্ড ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগা শেষ করেছে পাঁচে থেকে, পেয়েছে ৬৩ পয়েন্ট। শীর্ষ চারে থাকতে না পারলেও চ্যাম্পিয়নস লিগের পারফরম্যান্সের কারণে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে তারা।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে