ফাইনাল খেলবেন, কিন্তু শিরোপা ছোঁয়া হবে না—এই চিত্রনাট্যই যেন লিওনেল মেসির ভাগ্যে লেখা! এটিই তো ঘটেছে চারবার। অধরা শিরোপার লক্ষ্যে কাল রিও ডি জেনিরোতে ব্রাজিলের মুখোমুখি হয়ে পঞ্চম ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি। শিরোপা জয়ের যখন রাজ্যের চাপ মেসির ওপর, তখন তাঁকে চাপমুক্ত করেছেন লিওনেল স্কালোনি। শিরোপা না জিতলেও আর্জেন্টিনার কোচের চোখে মেসিই সেরা।
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তাদের মাঠে ফাইনালের মুখোমুখি হওয়ার আগে চাপ থাকবেই। তবু ফাইনালের আগে নির্ভার থাকতে চান স্কালোনি। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে খেলোয়াড়েরা মানসিকভাবে কতটা চাঙা, সেদিকেই নজর রাখতে চান লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘এটা অবশ্যই গুরুত্বপূর্ণ খেলা। কিন্তু আপনাকে শান্ত, সতর্ক থাকতে হবে। জিততে হলে আপনাকে ভয়ডরহীন খেলাটা খেলতে হবে। মেসি এই টুর্নামেন্টে চাপহীনভাবে খুবই দুর্দান্ত খেলেছে। ফাইনালে আমরা মেসিনির্ভর হতে চাই না। সেরা প্রমাণ করতে মেসিকে শিরোপা জেতার দরকার নেই।’
শুধু স্কালোনিই নন, শিরোপা না জিতলে মেসিকেই সেরা বলছেন সাবেক আর্জেন্টাইন গোলরক্ষক নেরি পাম্পিদো। মেসির প্রশংসা করে ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক বলেছেন, ‘মেসি এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে। মেসি দলের সবার চেয়ে আলাদা। আর্জেন্টিনার এই ফুটবল দলটা নিয়ে আমি খুব আশাবাদী। সেরা প্রমাণ করতে হলে লিওকে কোপা জিততে হবে এমন কোনো কথা নেই।’

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আগামী বছর জানুয়ারিতে এগিয়ে আনার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সময় পরিবর্তন হলে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) ও দক্ষিণ আফ্রিকার এসএ২০ অনুষ্ঠিত হওয়ায় বিদেশি খেলোয়াড়দের দলে পেতে প্রতিদ
১৭ মিনিট আগে
বুন্দেসলিগায় দীর্ঘদিনের গোল-উৎসব থামল বায়ার্ন মিউনিখের। নতুন করে জার্মান শীর্ষ লিগে ওঠা শালকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল। এর ফলে ১৮ মাসেরও বেশি সময় পর প্রথমবার বুন্দেসলিগার কোনো ম্যাচে গোল করতে পারল না জার্মানির পরাশক্তিরা।
১ ঘণ্টা আগে
মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
২ ঘণ্টা আগে
ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে