নারী সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের আগে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছিলেন ফরোয়ার্ড সানজিদা আক্তার। পোস্টে তিনি আক্ষেপের সুরে ইঙ্গিত দিয়েছিলেন ‘ছাদখোলা বাসে’ শিরোপা উৎসব করার। তাঁর প্রতিক্রিয়ায় দ্রুতই সাড়া দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশনায় বিআরটিসির মতিঝিল ডিপোর একটি দোতলা বাস আজ সকাল থেকে সাজানোর কাজ শুরু হয়েছে। ওপরের অংশ কেটে ছাদখোলা বাসে রূপ দেওয়া হচ্ছে। আজকের মধ্যেই বাসটি পুরোপুরি প্রস্তুত হওয়ার কথা। এরই মধ্যে বিআরটিসি বাসের সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রতিমন্ত্রী রাসেল আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা ছাদখোলা বাস গতকাল জোগাড় করেছি। আজ এটার কাজ চলছে। সানজিদা যেহেতু আক্ষেপের কথা বলেছে, সেই আক্ষেপ পূরণের জন্যই আমরা ছাদখোলা বাসের ব্যবস্থা করেছি। ঢাকায় ছিল না, তবে আমরা দোতলা বাসের ব্যবস্থা করেছি এবং এটা সাজাচ্ছি। তাদের বিমানবন্দরে সংবর্ধনা দেওয়ার পর ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে আসা হবে।’
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গতকাল স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল।

দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং ব্যর্থতায় চার দিনের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রিটোরিয়ায় হওয়া ম্যাচে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ইনিংস এবং ৪১৩ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা।
৩ ঘণ্টা আগে
মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে মন্ট্রিয়েলকে আতিথেয়তা দেবে মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, সে ম্যাচে জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবেন মেসি। যা হবে তাঁর ক্যারিয়ারে যৌথভাবে টানা সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ড। এর আগে ২০১৩ সালে এই তেঁতো অভিজ্ঞতা
৩ ঘণ্টা আগে
সদ্যই অভিষিক্ত টেস্ট ভেন্যু ম্যাকাইয়ের পিচকে নাকি ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন সর্বোচ্চ রেটিং ‘খুব ভালো’ দিতে যাচ্ছেন বলে খবর অস্ট্রেলিয়ার সেভেন ক্রিকেটের। আইসিসি শেষ পর্যন্ত ম্যাকাইয়ের পিচকে যেই রেটিং দিক না কেন, এটাকে ভালো পিচ মানতে নারাজ সুনীল গাভাস্কার। ভারতের এই ব্যাটিং কিংবদন্তি বলছেন, ডা
৩ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে ফিফা আসিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টের আগে ডুলির হাতে
৪ ঘণ্টা আগে