
ঈদের ছুটি শেষেই মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে এক সপ্তাহের ব্যবধানে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, শমিত শোমদের মতো তারকারা আছেন সেই দুই ম্যাচের দলে।
আজ এক বিজ্ঞপ্তিতে ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কার্ডের নিষেধাজ্ঞা থাকায় ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার তপু বর্মণ নেই। ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচের দলে থাকা তিন গোলরক্ষক হলেন মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগ ও মাঝমাঠে আছেন সাতজন করে ফুটবলার এবং এই দুই ম্যাচের দলে ফরোয়ার্ড ছয়জন। জায়ান আহমেদ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষরা থাকছেন রক্ষণে। মাঝমাঠে হামজা-শমিত-জামালদের সঙ্গে আছেন কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয় ও সোহেল রানা। আক্রমণভাগে আছেন ফাহামিদুল ইসলাম ও সুমন রেজারা।
ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে আজ রাতে বাংলাদেশ ফুটবল দল ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করবে। চায়না সাউদার্ন এয়ারলাইনসের ফ্লাইট সিজেড ৩৯২ রাত ১১টা ১৫ মিনিটে ছাড়বে। গুয়াংজুর উদ্দেশে ছেড়ে যাওয়া এই বিমান ভোরে গন্তব্যে পৌঁছাবে। পরবর্তীকালে ২১ মার্চ কানেক্টিং ফ্লাইটে সিজেড ৩০৯৪-এর মাধ্যমে গুয়াংজু থেকে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছাবে বাংলাদেশ দল।
বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে সিঙ্গাপুর-ভিয়েতনাম। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান করছে ১৮০ নম্বরে। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের অবস্থান ১০৮ ও ১৪৮। গত পরশু সাংবাদিকদের শমিত শোম বলেছিলেন, ‘প্রথম ফোকাস হলো ভিয়েতনাম, তারপর নেক্সট ফোকাস হলো সিঙ্গাপুর। এরপর জুন উইন্ডো, তারপরে সব সাফ লিডিং করতে। তবে এখন আমরা নিজেদের গর্বের জায়গা থেকে খেলছি। আমরা যদি দ্বিতীয় হতে পারি, সিঙ্গাপুরকে হারাতে পারি, ভিয়েতনামকেও হারাইতে পারি, তারা এশিয়ান কাপে যাচ্ছে। তাই আমরা যদি তাদের হারাতে পারি, সেটা একটা গুড স্টেটমেন্ট বাংলাদেশ ফুটবলের জন্য।’
২৬ মার্চ প্রীতি ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে হামজা চৌধুরী-শমিতরা খেলবেন সিঙ্গাপুরের বিপক্ষে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। ভিয়েতনাম-সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচই বাংলাদেশের জন্য অ্যাওয়ে ম্যাচ। ৩১ মার্চ হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।
১১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। দুই, তিন ও চারে থাকা হংকং, বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ৮, ৫ ও ২ । প্রত্যেকেই পাঁচটি করে ম্যাচ খেলেছে। যেখানে গত বছরের নভেম্বরে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের দল
গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মোহাম্মদ আব্দুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ ও সাদ উদ্দিন।
মিডফিল্ডার : কাজেম শাহ কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত শোম ও হামজা চৌধুরী।
ফরোয়ার্ড : আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম ও সুমন রেজা।

বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১৬ মিনিট আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২১ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
৩২ মিনিট আগে
৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে