
আর্জেন্টাইনরা তো বটেই, পুরো বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইনপ্রেমীদের চোখ এখন ৬ অক্টোবরের দিকে। সেদিন আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। এরই মধ্যে সেই ম্যাচের দল দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরিকল্পনাও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) হাতে নিয়েছে। এমন সময়ে দুই ফুটবলারকে হারাল আর্জেন্টিনা।
৬ অক্টোবর বেনিন ম্যাচ দিয়ে আর্জেন্টিনা দলকে বিদায় বলবেন মেসি। তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ ঘিরে যখন নানারকম জল্পনা-কল্পনা, সেই মুহূর্তে দুঃসংবাদ দিল আর্জেন্টিনা। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এএফএ লিখেছে, ‘চোটে পড়ায় আর্জেন্টিনার সামনের তিন প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়েথ।’
এবারের ১৬ দিনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিন ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ। লিওনেল স্কালোনির দলের পরের দুই ম্যাচের ভেন্যু মনুমেন্তাল স্টেডিয়াম। ২ ও ৬ অক্টোবর আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বুরকিনা ফাসো ও বেনিন। মেসি শুধু ৬ অক্টোবরই খেলবেন। তবে আলমাদা, ফয়েথের একটা ম্যাচও খেলা হচ্ছে না।
আর্জেন্টিনা প্রিমেরা লিগে গত রোববার হুরাকানের বিপক্ষে রিভার প্লেটের ফুটবলার আলমাদা মাত্র ৫ মিনিট খেলতে পেরেছেন। পরে স্ক্যান করে জানা যায়, তাঁর ঊরুর পেশিতে ‘গ্রেড-১ টিয়ার’ ধরা পড়েছে। তাছাড়া গত ১৯ জুলাই নিউজার্সিতে স্পেনের বিপক্ষে ফাইনালে মারামারি করায় এক ম্যাচের নিষেধাজ্ঞা রয়েছে আলমাদার। আর ভিয়ারিয়াল ডিফেন্ডার ফয়েথ মাংসপেশিতে অস্বস্তির কারণে লা লিগায় সবশেষ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি।
আলমাদা ও ফয়েথ চোটে পড়ায় আর্জেন্টিনা চাইলে তাঁদের পরিবর্তে আরও দুই খেলোয়াড় দলে নিতে পারে। তবে আপাতত তেমনটা করার প্রয়োজন নেই। কারণ, প্রধান কোচ লিওনেল স্কালোনি মূল দল ঘোষণার পরই আর্জেন্টাইন লিগ থেকে ছয় এবং বিদেশি লিগ থেকে আরও তিন ফুটবলারকে নিয়েছিলেন। তাতে স্কোয়াডের সদস্যসংখ্যা হয়ে গিয়েছিল ৩৭। আলমাদাও স্থানীয় ৬ ফুটবলারের একজন ছিলেন।
আলমাদার সঙ্গে দলে যোগ দিয়েছিলেন নিকোলাস ওতামেন্দি, সান্তিয়াগো বেলত্রান, তোবিয়াস আন্দ্রাদা, লিওনেল ফ্লোরেস এবং টমাস পালাসিওস। আর বিদেশের লিগ থেকে যোগ দিয়েছিলেন একুই ফের্নান্দেস, সান্তিয়াগো সিমন এবং ভ্যালেন্তিন গোমেস। বাড়তি খেলোয়াড় থাকায় আলমাদা ও ফয়েথের অনুপস্থিতি স্কালোনির জন্য অতটা দুশ্চিন্তার বিষয় নয়।
ওতামেন্দির ব্যাপারটা ব্যতিক্রম। কারণ, ২৩ জুলাই সামাজিকমাধ্যমে আর্জেন্টিনা দল থেকে বিদায়ের ঘোষণা দেন। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরও তাঁকে বিশেষভাবে দলে ডাকা হয়েছে। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসি ও তাঁর দীর্ঘদিনের বন্ধু ওতামেন্দি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন।
ডায়েরির তিনটি ছেঁড়া পাতা, একটি সোনালি কলম—গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এমন একটি ছবি পোস্ট করে আবেগঘন পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন মেসি। পুরো বিশ্বে যেন তখন ভূকম্পন অনুভূত হয়। গত ২১ বছরে আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২১ কোপা আমেরিকা, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার জার্সিতে এই চার শিরোপা জিতেছেন মেসি। অবসরের ঘোষণা দেওয়ার ৩৬ দিন পর আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেলতে নামছেন আর্জেন্টাইন তারকা।
জিততেই যেন ভুলে গেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ওয়ানডে সিরিজের শুরুটাও লঙ্কানদের হলো বাজেভাবে। হারের পর শাস্তিও জুটল শ্রীলঙ্কার কপালে।
২ মিনিট আগে
বয়স হয়ে গেছে ৪১ বছর। তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে তো সেটা বোঝার কোনো উপায় নেই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক রেকর্ড গড়া রোনালদোর মুখও চলছে সমান তালে। আন্তর্জাতিক ফুটবলের ম্যাচের আগের দিন বিস্ফোরক মন্তব্য করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
৩০ মিনিট আগে
১৯৮৬ সিউল এশিয়াডে বক্সার মোশাররফ যে ব্রোঞ্জ জিতেছিলেন, তার একটি মাহাত্ম্য ছিল। এশিয়াডের একক ইভেন্টে সেটিই ছিল বাংলাদেশ প্রথম এবং একমাত্র পদক। ‘ছিল’ বলতে হচ্ছে; কারণ, এবার এশিয়াডের উশুর ৫২ কেজির ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন জিন্নাত আক্তার। ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের একাকী ক্লাবে একজন সঙ্গী পেয়ে খুশি
২ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ তিন আসরের নিলাম হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে। এবার ঘরে ফিরছে আইপিএলের নিলাম। দিনক্ষণ চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২ ঘণ্টা আগে