
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ তিন আসরের নিলাম হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে। এবার ঘরে ফিরছে আইপিএলের নিলাম। দিনক্ষণ চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ডিসেম্বরের মাঝামাঝি হতে যাচ্ছে আগামী আইপিএলের নিলাম। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া গতকাল তা নিশ্চিত করেছেন। হিন্দুস্তান টাইমস ডিজিটালকে তিনি বলেন, ‘গোয়ায় হতে যাচ্ছে এবারের আইপিএলের মিনি-অকশন। ১৫ ডিসেম্বরের কাছাকাছি কোনো এক সময় সেটা হচ্ছে।’
ভারতে শেষবার আইপিএলের নিলাম হয়েছে ২০২২ সালের ডিসেম্বরে। ২০২৩ আইপিএল সামনে রেখে সেবার নিলাম হয়েছিল কোচিতে। পরবর্তীতে টানা তিনবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের এই নিলাম। ২০২৪ আইপিএলের নিলাম হয়েছিল দুবাইয়ে। পরেরটা ছিল মেগা অকশন। জেদ্দায় দুই দিনব্যাপী হয়েছিল ২০২৫ আইপিএলের মেগা নিলাম। আর ২০২৬ আইপিএলের নিলাম হয়েছিল আবুধাবিতে।
২০২৭ আইপিএলের নিলামের ভেন্যু চূড়ান্ত হলেও অনেক কাজ এখনো বাকি। নিলামের নির্দিষ্ট তারিখ, গোয়ার ঠিক কোন শহরে নিলাম হবে, নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা এবং রিটেনশন, রিলিজ ও ট্রেডের পর প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির কাছে থাকা চূড়ান্ত অর্থের পরিমাণও জানতে হবে।২০২৭ আইপিএলে খেলোয়াড় কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলোর বাজেট ১৩০ কোটি রুপি প্রয়োজন। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৬৭ কোটি ৩৪ লাখ টাকা।
আগামী কয়েক মাসে ফ্র্যাঞ্চাইজিগুলোর রিটেনশন সিদ্ধান্ত এবং ক্রিকেটারদের বাজারমূল্যের দিকেই ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে। ডিসেম্বরে অনুষ্ঠেয় নিলামটি মেগা নিলাম নয়। কিন্তু ২০২৭ আইপিএলের আগে দলগুলোর স্কোয়াডের কাঠামো গঠনে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আর্জেন্টাইনরা তো বটেই, পুরো বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইনপ্রেমীদের চোখ এখন ৬ অক্টোবরের দিকে। সেদিন আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। এরই মধ্যে সেই ম্যাচের দল দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরিকল্পনাও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) হাতে নিয়েছে। এমন সময়ে আর্জেন্টিনা পেল দুঃসং
১৩ মিনিট আগে
১৯৮৬ সিউল এশিয়াডে বক্সার মোশাররফ যে ব্রোঞ্জ জিতেছিলেন, তার একটি মাহাত্ম্য ছিল। এশিয়াডের একক ইভেন্টে সেটিই ছিল বাংলাদেশ প্রথম এবং একমাত্র পদক। ‘ছিল’ বলতে হচ্ছে; কারণ, এবার এশিয়াডের উশুর ৫২ কেজির ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন জিন্নাত আক্তার। ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের একাকী ক্লাবে একজন সঙ্গী পেয়ে খুশি
৪৩ মিনিট আগে
আসিয়ান কাপে বাংলাদেশ দলে জায়গা পাওয়া তিন নতুন মুখের একজন ফারহান আলী ওয়াহিদ। এই ফরোয়ার্ডের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। তবে পরিবারের সবাই বাঙালি বলে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। কাল শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী পরশু। প্রতিপক্ষ মালয়েশিয়া, যারা র্যাঙ্কিংয়ে (১৩৬) এগিয়ে এবং সাম্প্রতিক সময়ে ফুটবলে বেশ উন্নতি করেছে। তবে প্রতিপক্ষের শক্তি কিংবা র্যাঙ্কিং নিয়ে ভাবতে রাজি নন হামজা চৌধুরী। তাঁর বার্তা পর
১৪ ঘণ্টা আগে