
জিততেই যেন ভুলে গেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ওয়ানডে সিরিজের শুরুটাও লঙ্কানদের হলো বাজেভাবে। হারের পর শাস্তিও জুটল শ্রীলঙ্কার কপালে।
শ্রীলঙ্কাকে শাস্তি দেওয়ার কথা গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্লো-ওভার রেটের শাস্তি হিসেবে লঙ্কান ক্রিকেটারদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ইংল্যান্ড-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডের মাঠের আম্পায়ার ওয়েন নাইটস ও গ্রাহাম লয়েড, তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার জেমস মিডলব্রুক অভিযোগ এনেছেন। ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি আরোপ করেন।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ ধারা মূলত স্লো-ওভার রেটের শাস্তির সঙ্গে সম্পর্কিত। প্রত্যেক এক ওভার কম বোলিংয়ের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। পরশু চেস্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বোলিং করেছিল শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস অপরাধ স্বীকার করেছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ইংল্যান্ড সফরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছে ইংল্যান্ড। চেস্টার-লি-স্ট্রিটে স্বাগতিকদের কাছে প্রথম ওয়ানডেতে ৭৯ রানে হেরে যায় লঙ্কানরা। টস জিতে আগে ব্যাটিং নিয়ে ইংল্যান্ড ৪৮.১ ওভারে ২৬৫ রানে গুটিয়ে যায়। জবাবে লঙ্কানরা ৩৭ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায়।
প্রথম ওয়ানডেতে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস। ছয় নম্বরে নেমে ৪৭ বলে ৮ চারে ৪৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৭ ওভারে ২২ রানে নিয়েছেন ৫ উইকেট। মিডল অর্ডার ব্যাটার দুনিথ ভেল্লালাগে ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৫ রান করলেও কেবল হারের ব্যবধান কমাতে পেরেছেন। আজ লিডসে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা। লন্ডনের ওভালে ২৭ সেপ্টেম্বর হবে তৃতীয় ওয়ানডে।

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগাল সবশেষ খেলেছে ৭ জুলাই। বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেখানেই বিদায় নেয় পর্তুগিজরা। পরবর্তীতে স্পেন জেতে বিশ্বকাপ। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে আজ রাতে নামছে পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে নেশনস লিগের পর্তুগাল-ওয়েলস ম্যাচ।
২৫ মিনিট আগে
বয়স হয়ে গেছে ৪১ বছর। তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে তো সেটা বোঝার কোনো উপায় নেই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক রেকর্ড গড়া রোনালদোর মুখও চলছে সমান তালে। আন্তর্জাতিক ফুটবলের ম্যাচের আগের দিন বিস্ফোরক মন্তব্য করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
আর্জেন্টাইনরা তো বটেই, পুরো বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইনপ্রেমীদের চোখ এখন ৬ অক্টোবরের দিকে। সেদিন আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। এরই মধ্যে সেই ম্যাচের দল দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরিকল্পনাও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) হাতে নিয়েছে। এমন সময়ে আর্জেন্টিনা পেল দুঃসং
২ ঘণ্টা আগে
১৯৮৬ সিউল এশিয়াডে বক্সার মোশাররফ যে ব্রোঞ্জ জিতেছিলেন, তার একটি মাহাত্ম্য ছিল। এশিয়াডের একক ইভেন্টে সেটিই ছিল বাংলাদেশ প্রথম এবং একমাত্র পদক। ‘ছিল’ বলতে হচ্ছে; কারণ, এবার এশিয়াডের উশুর ৫২ কেজির ওজন শ্রেণিতে ব্রোঞ্জ জিতেছেন জিন্নাত আক্তার। ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের একাকী ক্লাবে একজন সঙ্গী পেয়ে খুশি
২ ঘণ্টা আগে