
প্রথমবারের মতো বাংলাদেশ তো বটেই এশিয়ার মাটিতে খেলতে এসেছে ইউরোপের দল আজারবাইজান। ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজ মালয়েশিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।
জাতীয় স্টেডিয়ামে গোল দুটি আসে প্রথমার্ধেই। চতুর্থ মিনিটে আজারবাইজানকে এগিয়ে দেন পেরিতান বোজদাগ। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় নিগার মিরজালিয়েভার গোলে। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হলেও জয় পেতে কোনো অসুবিধা হয়নি আজারবাইজানের। এই জয়ে বরং বার্তা দিয়ে রাখল বাংলাদেশকে। কারণ তাদের পরের ম্যাচটি যে ২ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে।
গত বুধবার মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এরপরই আলোচনায় কোচ পিটার বাটলারের হাইলাইন ডিফেন্সের কৌশল। র্যাঙ্কিংয়ের ৩০ ধাপ এগিয়ে থাকা আজারবাইজানের (৭৪) বিপক্ষে কতটুকু কাজে দেবে তা। বাটলার অবশ্য নাছোড়বান্ধা। কোনোভাবেই নিজের অবস্থান থেকে সরে আসবেন না তিনি। তাই আজারবাইজানের বিপক্ষেও তিনি সাজাবেন একই ছকে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করানোর অনুমতি পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এ জন্য দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকতে পারবেন না এই দুজন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও হলো একপেশে লড়াই। তবে এবার আর জয়ী দলের নামটা বাংলাদেশ নয়; দাপুটে পারফরম্যান্সে মেহেদী হাসান মিরাজের দলকে বৃষ্টি আইনে ১২৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান।
৬ ঘণ্টা আগে
নিলাম থেকে দলে নিলেও মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকেই বাংলাদেশি বোলারের বিকল্প খুঁজছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি। এবার সে বিকল্প খুঁজে নিল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগে
বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।
৮ ঘণ্টা আগে