
ক্রিস্টিয়ানো রোনালদো যে সব সময় মাথা ঠান্ডা রাখতে পারেন, ব্যাপারটা তেমন নয়। কোনো কিছু পছন্দ না গলে মাঠেই তৎক্ষণাৎ রাগ ঝারেন তিনি। কিন্তু লাল কার্ড রোনালদোর কাছে একরকম অপরিচিত। আন্তর্জাতিক ফুটবলে ২২ বছরের ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা গত রাতে প্রথমবারের মতো হয়েছে পর্তুগিজ এই ফরোয়ার্ডের।
বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে গত রাতে আভিভা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড-পর্তুগাল। ৬১ মিনিটে আইরিশ ডিফেন্ডার দারা ও’শেয়ার পিঠে কনুই দিয়ে আঘাত করায় রোনালদোকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে রোনালদোকে দেখা হয় লাল কার্ড। পর্তুগালের হয়ে ২২৬ ম্যাচে এবারই প্রথম লাল কার্ড দেখেছেন তিনি। কয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন—সেটা নিয়েই এখন চলছে আলাপ-আলোচনা। ফিফার নিয়ম অনুযায়ী কনুই মারা, ঘুষি, লাথির মতো আঘাতকে সহিংস আচরণ বিবেচনা করা হয়। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার আইনে এমন অপরাধের জন্য কমপক্ষে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন পর্তুগিজ ফরোয়ার্ড।
রোনালদো কয় ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন, সেটা নির্ভর করছে ফিফার শৃঙ্খলা কমিটির ওপর। যদি তিন ম্যাচ নিষিদ্ধ হয়ে থাকেন, তাহলে আর্মেনিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচসহ পরের দুই ম্যাচেও তাঁকে পাবে না পর্তুগাল। যদি ২০২৬ ফুটবল বিশ্বকাপে পর্তুগিজরা ওঠে, তাহলে প্রথম দুই ম্যাচ তাদের খেলতে হবে রোনালদোকে ছাড়াই। পর্তুগালের পরের ম্যাচ রোববার আর্মেনিয়ার বিপক্ষে। এস্তাদিও দো ড্রাগাও স্টেডিয়ামে বাংলাদেশ সময় সেদিন রাত ৮টায় শুরু হবে পর্তুগাল-আর্মেনিয়া বাছাইপর্বের ম্যাচ।
আয়ারল্যান্ডের বিপক্ষে গত রাতের ম্যাচটা রোনালদোর জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। ৬১ মিনিটে তিনি লাল কার্ড দেখায় পর্তুগাল ১০ জনের দলে পরিণত হয়। এই ম্যাচে আইরিশদের কাছে ২-০ গোলে হেরে যায় পর্তুগিজরা। ১৭ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন আয়ারল্যান্ডের ফরোয়ার্ড ট্রয় প্যারট। এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ৫ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে পর্তুগাল। একটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে দলটি। ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে পর্তুগিজরা। দুই, তিন ও চারে থাকা হাঙ্গেরি, আয়ারল্যান্ড ও আর্মেনিয়ার পয়েন্ট ৮, ৭ ও ৩। আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগাল জিতলেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে উঠবে। যদি পর্তুগিজরা হেরে যায় বা ড্র করে, সেক্ষেত্রে চলে আসবে বিভিন্ন রকম সমীকরণ।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৬ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৭ ঘণ্টা আগে