
আর মাত্র কয়েক ঘণ্টা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে এসেও একাদশ চূড়ান্ত করতে পারেননি দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের বিপক্ষে জয় পাওয়া দলের ওপরই আস্থা রাখতে চান স্কালোনি। তবে দুটি জায়গা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন এই কোচ। রাইটব্যাকে নাউয়েল মলিনা ও গনসালো মন্তিয়েলের মধ্যে একজনকে বেছে নিতে হবে তাঁকে। অন্যদিকে, মাঝমাঠে নিকোলাস গনসালেসকে খেলানোর সম্ভাবনা থাকলেও আপাতত এগিয়ে রয়েছেন আলেক্সিস মাক আলিস্তার।
মিসরের বিপক্ষে বদলি হিসেবে নেমে দলের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মাক আলিস্তার ও গনসালেস। তাই তাঁদের নিয়ে আলাদাভাবে ভাবছেন স্কালোনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আক্রমণভাগে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। লাউতারো মার্তিনেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শুরুর একাদশে নিজের জায়গা ধরে রাখছেন হুলিয়ান আলভারেস।
সুইজারল্যান্ড ম্যাচে বড় ধরনের কোনো চমক নিয়ে মাঠে নামবে না আর্জেন্টিনা, সেটা এখন পরিষ্কার। শেষ অনুশীলনের পর একাদশ চূড়ান্ত করতে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করেছেন স্কালোনি। সবকিছু ঠিক থাকলে মিসরের বিপক্ষে খেলা দলের সঙ্গে খুব বেশি পার্থক্য দেখা যাবে না।
একাদশ নিয়ে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমি আগেও কয়েকবার একই দল খেলিয়েছি। এবারও যদি তা করি, অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও এক-দুটি পরিবর্তন হতে পারে, তবে আপাতত আগের ম্যাচের দলের সঙ্গে খুব মিল থাকা একটি একাদশই নামানোর পরিকল্পনা রয়েছে। খেলার দিক থেকে মিসরের বিপক্ষে আমরা অনেক ভালো দিক দেখিয়েছি।’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস; নাউয়েল মলিনা অথবা গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তার অথবা নিকোলাস গনসালেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ নতুন নয়। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি দোষী প্রমাণিত হয়েছে। ১১৫ অভিযোগের মধ্যে ১১৪টিতেই ম্যান সিটির দোষ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা দলকে বিদায় বললেও এখনো লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি ঘটেনি। অক্টোবরে দেখা যাবে তাঁর ‘ওয়ান লাস্ট ড্যান্স’। আর্জেন্টাইন তারকার বিদায়ী ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের যেন শেষ নেই। কোন জার্সি পরে খেলবেন, সেটার ডিজাইন কেমন—অবশেষে সব আজ জানা গেল।
৬ ঘণ্টা আগে
দুর্ঘটনা আরেকটু হলে ঘটেই যেত। ২৫ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ব্রাজিলের হার কেবল ছিল সময়ের ব্যাপার। কিন্তু অল্পের জন্য হার এড়িয়েছে ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ম্যাচ ড্রয়ের পর মাঠ নিয়ে অভিযোগ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও ড্র দিয়ে শুরু করল আবাহনী লিমিটেড। নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করা আকাশি-নীলরা এবার একই ব্যবধানে পয়েন্ট ভাগ করেছে নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে।
৭ ঘণ্টা আগে