
জিম্বাবুয়ের কাছে প্রথম দুই ওয়ানডে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়ে ধবলধোলাই এড়িয়েছে সফরকারীরা। সিরিজ হারলেও শেষ ম্যাচের পারফরম্যান্স থেকে ইতিবাচক দিক খুঁজছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাঁর বিশ্বাস, এই জয় এবং জিম্বাবুয়ের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে দলের জন্য কাজে লাগবে।
জিম্বাবুয়ের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নিয়ে মিরাজ বলেন, ‘নতুন ভেন্যুতে নতুন কন্ডিশনে অনেক দিন পর খেলা হলো। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে আমরা কন্ডিশন অনুযায়ী এই শিক্ষা কাজে লাগানোর চেষ্টা করবো।’
সিরিজজুড়ে ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হয়েছে বাংলাদেশকে। বিপরীতে বোলাররা ছিলেন দুর্দান্ত। তাই তাসকিন, রানাদের প্রশংসা করতে ভুলেননি মিরাজ, ‘ছেলেরা শুরু থেকে অনেক ভালো খেলেছে। তাসকিন, শরীফুল অনেক ভালো বল করেছে; তারা দায়িত্ব নিয়েছে। আমি সবাইকে বলেছি আগের দুই ম্যাচে যা হয়েছে তা চলে গেছে, সামনে জিতলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’
প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের করা ১৪১ রানের জবাবে ১১৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ২৪৮ রান করতে হতো অতিথিদের। রান তাড়ায় ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ের কারণে আলোচনায় ছিল হারারের উইকেট। এই প্রসঙ্গে মিরাজ বলেন, ‘উইকেট বেশ কঠিন ছিল। তবে বোলারদের সুবিধা ছিল। তাই আগে বল নিয়েছি ৩ ম্যাচেই, সুবিধা কাজে লাগিয়েছি। আমাদের পেসাররা পুরো সিরিজেই অনেক ভালো বল করেছে। নাহিদ রানা, তাসকিন, শরিফুল পুরো সিরিজে দুর্দান্ত ছিল।’
শেষ ওয়ানডেতে ২০০ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ১৫১ রান যোগ করেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। দলের জয়ের জন্য এই জুটিকে কৃতিত্ব দিলেন মিরাজ, ‘দারুণ জুটি গড়েছে সৌম্য এবং তানজিদ। প্রথম ১০ ওভারে উইকেট দিব না বলে আমরা আলোচনা করেছি। সৌম্য এবং তানজিদ দারুণ ব্যাট করেছে। এগুলো আমাদের আত্মবিশ্বাস দেবে।’

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে