
সেঞ্চুরির জন্য কম চেষ্টা করলেন না তানজিদ হাসান তামিম। সফল হননি এই ওপেনার। ছক্কার উদ্দেশে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লে তাঁর ইনিংস কাটা পড়ে। তামিমের পরই পরই বিদায় নেন তাওহীদ হৃদয়। টানা দুই উইকেট হারালেও আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়নি বাংলাদেশকে।
টানা দুই ওয়ানডে হেরে আগেই সিরিজ হাতছাড়া করা বাংলাদেশের সামনে ছিল ধবলধোলাই এড়ানোর লড়াই। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারীরা এদিন ম্যাচটা জিতল বেশ দাপটের সঙ্গেই; ৭ উইকেটের বড় ব্যবধানে। সান্ত্বনার এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করল মেহেদী হাসান মিরাজের দল।
জিম্বাবুয়ে সফরে অস্বস্তি ছিল যে ব্যাটিং নিয়ে, আজ সেখানেই ফুল ফুটিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের করা ১৯৯ রানের জবাবে দুই ওপেনার তামিম ও সৌম্য সরকার মিলে স্কোরবোর্ডে তোলেন ১৫১ রান। সৌম্য বিদায় নিলেও জয়ের খুব কাছে গিয়ে প্যাভিলিয়নে হাঁটেন তামিম। এমন ব্যাটিংয়ে আফসোস হচ্ছে বাংলাদেশের। একটু দেরিতেই ছন্দে ফিরলেন ব্যাটাররা।
প্রথম ব্যাটার হিসেবে ফেরার আগে ৬৯ রান এনে দেন সৌম্য। ৬ চার ও ২ ছক্কায় সাজানো তাঁর ৮২ বলের ইনিংস। নাজমুল হোসেন শান্তকে নিয়ে জয়ের পথেই ছিলেন তামিম। বাঁহাতি ব্যাটার যখন ৯৪ রানে ব্যাট করছিলেন, জয়ের জন্য তখন ৩ রান দরকার বাংলাদেশের। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির চেষ্টায় শেষ পর্যন্ত সফল হননি তামিম। সুযোগ থাকার পরও সিঙ্গেলস নেননি। সতীর্থের সেঞ্চুরির জন্য শান্তও চেষ্টা করেছেন। নিজে রান না করে পুরো একটি ওভার ডিফেন্স করেছেন। এরপরও কাজের কাজ হয়নি। ছয় মারতে গিয়ে এরনেস্ট মাসুকুর করা ৩৫তম ওভারের প্রথম বলে ব্রাড ইভান্সের হাতে ধরা পড়েন তামিম। তামিমের ১০১ বলের ইনিংসে ছিল ৮ চার ও ৩ ছয়।
একই ওভারে ফেরা হৃদয় রানের খাতা খুলতে পারেননি। এরপর আর কোনো বিপদ হয়নি বাংলাদেশের। ১৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন শান্ত।
টস হারা জিম্বাবুয়ের হয়ে ওয়েসলে মাধেভেরে ও ইভান্স ছাড়া আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। পুঁজিতে মাধেভেরে ৭৫ ও ইভান্সের অবদান ৫০ রান। এ ছাড়া ইনোসেন্ট কাইয়া করেন ২৫ রান। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল শরীফুল ইসলাম। তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম নেন দুটি করে উইকেট।

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে রেফারিং নিয়ে চলমান আলোচনা ও বিতর্ককে পাত্তা দিচ্ছেন না আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। বরং ম্যাচ কর্মকর্তাদের কাজের প্রশংসা করে মাঠের পারফরম্যান্সেই মনোযোগ ধরে রাখতে চান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে আর্জেন্টিনার পথচলার সঙ্গে সঙ্গে সমর্থকদের উচ্ছ্বাসও ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে যাত্রা শুরু করা কানসাস সিটি আবারও পরিণত হয়েছে নীল-সাদা সমর্থকদের মিলনমেলায়।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে এখন পর্যন্ত দুটি পেনাল্টি নিয়েছেন মেসি। গ্রুপপর্বে অস্ট্রিয়া কিংবা শেষ ষোলোতে মিসর—কোনো ম্যাচেই পেনাল্টি শুটআউট থেকে জাল খুঁজে নিতে পারেননি। স্বাভাবিকভাবেই আলোচনা হচ্ছিল, সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি কে নেবেন। উত্ত
৪ ঘণ্টা আগে
ক্লাব পর্যায়ে আরও আগেই নিজেকে প্রমাণ করেছেন আর্লিং হালান্ড। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে এসেও চেনা চেহারায় এই স্ট্রাইকার। ধারাবাহিকভাবে গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন। দুর্দান্ত পারফরম্যান্সে চারদিকে এখন হালান্ড বন্দনা। ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেইনও তাঁর প্রশংসা করতে ভুললেন না।
৪ ঘণ্টা আগে