ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতলেও ক্রোয়েশিয়ার জার্সিতে লুকা মদরিচের এখনো কোনো শিরোপা জেতা হয়নি। আন্তর্জাতিক টুর্নামেন্টের নক আউট পর্বে ক্রোয়েশিয়ার হেরে যাওয়া যেন চিরপরিচিত দৃশ্য। গতবার আরও একবার স্বপ্নভঙ্গের সাক্ষী হলেন মদরিচ।
গতকাল রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ফাইনালে ক্রোয়াটদের প্রতিপক্ষ ছিল স্পেন। ১২০ মিনিটের লড়াইয়েও গোল করতে পারেনি কোনো দল। শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচে ৪-৫ গোলে হেরে যায় ক্রোয়েশিয়া। ছয় মাসের ব্যবধানে ক্রোয়াটদের আরও একবার নক আউট রাউন্ডে হতাশ হয়েছেন মদরিচ। ক্রোয়াটদের স্বপ্নভঙ্গের দিনে এই মিডফিল্ডারকে নিয়ে সমর্থকেরা সামাজিকমাধ্যমে সমবেদনা প্রকাশ করেছেন। কেউ একজন লিখেছেন, ‘দারুণ এক ম্যাচ ছিল। তবে আমার খারাপ লাগছে যে আন্তর্জাতিক কোনো বড় শিরোপা না জিতেই মদরিচ তার ক্যারিয়ার শেষ করবেন। চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়াকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তবে সতীর্থরা তাকে হতাশ করেছেন।’ আবার কারও মতে, আন্তর্জাতিক শিরোপা না জিতলেও মদরিচ সর্বকালের সেরা, ‘আন্তর্জাতিক ট্রফি জিতে কোনো কিছু প্রমাণের দরকার নেই। তিনি এখনো গোট (গ্রেটেস্ট অব অল টাইম)।’ আরেকজন লিখেছেন, ‘খুবই দুঃখজনক এক দৃশ্য। দারুণ প্রতিভাবান এক খেলোয়াড়।’
ক্রোয়েশিয়া এর আগে রানার্সআপ হয়েছে ২০১৮ ফুটবল বিশ্বকাপে। ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হতে হয় মদরিচদের। ৭ ম্যাচে ২ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেন তিনি।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
২ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ ঘণ্টা আগে