ঢাকা: কোপা আমেরিকার আর বাকি ছয় দিন। কিন্তু এখনো নিশ্চিত নয় আদৌ লাতিন আমেরিকা শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট মাঠে গড়াবে কি না। করোনা সংক্রমণে বেড়ে যাওয়ায় ব্রাজিল খেলোয়াড়েরাই খেলতে আপত্তি জানিয়েছেন। আপত্তির কথা জানিয়েছে উরুগুয়ে–কলম্বিয়াও। তবে একটু অবাক করে কোপায় আর্জেন্টিনার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনা–কলম্বিয়ার যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল। কলম্বিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতায় আর আর্জেন্টিনায় করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টুর্নামেন্টটি সরে এসেছে ব্রাজিলে। কিন্তু ব্রাজিলেও করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ব্রাজিল অধিনায়ক কাসেমিরো, উরুগুয়ের অধিনায়ক লুইস সুয়ারেজ, কলম্বিয়ার অধিনায়ক হুয়ান কুয়াদ্রাদো কোপা না হওয়ার পক্ষে মত দিয়েছেন।
এর মধ্যে এএফএ কোপায় আর্জেন্টিনার অংশগ্রহণের ব্যাপারে বিবৃতি দিয়েছে। কাল এক বিবৃতিতে তারা জানিয়েছে, নিজেদের ইতিহাসে খেলার যে চেতনা আর্জেন্টিনা বজায় রেখেছে সেটা ধরে রেখেই ২০২১ কোপা আমেরিকায় অংশগ্রহণ নিশ্চিত করছে আর্জেন্টিনা। কঠিন পরিস্থিতি সবাই মিলে কাটিয়ে ওঠার চেষ্টা করবে বলে জানিয়েছে এএফএ।
তবে এএফএর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, ‘এই পরিস্থিতিতে কোপা খেলা আসলেই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ হলেও ফুটবল অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মেনে নিতেই হবে।’

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
১৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
২ ঘণ্টা আগে