এ বছর যেন জিততেই ভুলে গিয়েছিল লিভারপুল। কোনো ধরনের প্রতিযোগিতাতেই মিলছিল না কাঙ্ক্ষিত জয়ের দেখা। অবশেষে গতকাল জয়ের গেরো খুলল অলরেডরা। মলিনিউক্স স্টেডিয়ামে এফএ কাপের ম্যাচে উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছিল লিভারপুল। শিষ্যদের জয়ে উল্লসিত কোচ ইয়ুর্গেন ক্লপ।
মলিনিউক্সে গতকাল উলভারহ্যাম্পটন-লিভারপুল ম্যাচটি ছিল এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচ। উলভসের বিপক্ষে জিততে বেশ কষ্টই পেতে হয়েছে লিভারপুলকে। অলরেডরা বল দখলে রেখেছিল ৪২ শতাংশ এবং লক্ষ্য বরাবর শট ছিল দুটি। ম্যাচের একমাত্র গোল হয়েছিল ১৩ মিনিটে। থিয়াগো আলকান্তারার অ্যাসিস্টে গোল করেন হার্ভে এলিয়ট। ১-০তে জয় নিয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে চলে যায় অলরেডরা।
শিষ্যদের জয়ে ভীষণ খুশি ক্লপ। লিভারপুল কোচ বলেন, ‘এটা ভালো ম্যাচ ছিল। ম্যাচ শেষে ছেলেদের বলেছি যে ভালো খেলে জেতার অনুভূতি কেমন হয়। তাই আমরা আজ অনেক খুশি। আমরা পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম এবং আমরা পেরেছি।’
এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন। ফামার স্টেডিয়ামে ব্রাইটনের বিপক্ষে খেলবে অলরেডরা। তার আগে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির মুখোমুখি হবে ক্লপের দল। প্রিমিয়ার লিগে লিভারপুল, চেলসি পয়েন্ট তালিকায় আছে ৯ ও ১০ নম্বরে। ক্লপ এখন ভাবছেন চেলসির বিপক্ষে ম্যাচ নিয়েই। লিভারপুল কোচ বলেন, ‘এই সপ্তাহের শেষে বড় ম্যাচ আসছে (চেলসির বিপক্ষে)। যদি এভাবে খেলতে পারি শেষ ম্যাচের মতো, তাহলে তাদের (চেলসি) বিপক্ষে জয় পাওয়া সম্ভব।’

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
১৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
২ ঘণ্টা আগে