
রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের কীর্তি গড়েছে পিএসজি। ফাইনালে নাটকীয় লড়াই শেষে পেনাল্টি শুটআউটে আর্সেনালকে ৪-৩ ব্যবধানে হারানোর পর ক্লাবটির প্রধান কোচ লুইস এনরিকে বললেন, এই শিরোপা গত বছরের চেয়েও বড় অর্জন।
ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে গত মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল পিএসজি। এবার বুদাপেস্টে আর্সেনালের বিপক্ষে জয়ের কাব্য লিখল মারকিনিয়োসের দল। ফাইনাল শেষে সম্প্রচারমাধ্যম ক্যানাল প্লাসকে এনরিকে বলেন, ‘আমাদের জন্য এটা আরও বড় অর্জন, কারণ আমরা জানতাম আর্সেনালের মতো দলের বিপক্ষে খেলা কতটা কঠিন। আমাদের দল এবং পুরো শহরের জন্য এটি অবিশ্বাস্য এক সাফল্য।’
নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১-১ সমতায় শেষ হয় পিএসজি-আর্সেনাল লড়াই। হাঙ্গেরির রাজধানীতে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের ষষ্ঠ মিনিটেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালকে এগিয়ে দেন কাই হাভার্টজ। খভিচা কাভারাতসখেলিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে ৬৫ মিনিটে সমতা ফেরান উসমান দেম্বেলে। এরপর কাভারাতসখেলিয়ার একটি শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে পোস্টে আঘাত করে। আর্সেনাল অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ টেনে নিতে সক্ষম হলেও শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে পিএসজির পাঁচ খেলোয়াড়ের মধ্যে শুধু নুনো মেন্দেস গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে আর্সেনালের হয়ে এবারেচি এজের পর গাব্রিয়েল মাগালায়েস গোল করতে ব্যর্থ হলে জয় নিশ্চিত হয় পিএসজির।
২০১৫ সালে বার্সেলোনাকে ইউরোপসেরা করার পর এবার পিএসজিকে নিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতলেন এনরিকে। ফলে কার্লো আনচেলত্তি, বব পেইসলি, জিনেদিন জিদান ও পেপ গার্দিওলার পর পঞ্চম কোচ হিসেবে তিনটি ইউরোপিয়ান কাপ জয়ের কৃতিত্ব গড়লেন তিনি। এনরিকে বলেন, ‘পুরো মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় আমরা এই শিরোপার যোগ্য দাবিদার। যদিও ফাইনালটি ছিল ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
দলটির অধিনায়ক মারকিনিয়োস বলেন, ‘এবারের অনুভূতি ভিন্ন। টানা দুইবার শিরোপা জিততে পারাটা অবিশ্বাস্য। আমরা দেখিয়েছি এই শিরোপা জয়ের জন্য কতটা মরিয়া ছিলাম। মৌসুমের শুরুতেই কোচ বলেছিলেন, একবার জেতা কঠিন, কিন্তু টানা দুইবার জেতা আরও কঠিন। এটাই ছিল আমাদের লক্ষ্য, আর আজ আমরা সেই মানসিকতারই প্রতিফলন দেখিয়েছি।’
ফাইনালে পিএসজিকে সমতায় ফেরানো দেম্বেলে বলেন, ‘এটা অসাধারণ, সত্যিই দারুণ একটি রাত। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য পূরণ করতে আমরা পুরো মৌসুম কঠোর পরিশ্রম করেছি। এটি দুর্দান্ত অনুভূতি। আমরা ভীষণ আনন্দিত এবং আজকের রাতটি উপভোগ করব। কাজটা আমাদের জন্য মোটেও সহজ ছিল না। তবে পুরো মৌসুমই কঠিন ছিল। আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি এবং সবাই ভীষণ খুশি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ শেষে দেশে ফিরে কয়েক দিন বিশ্রামে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আবার মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে এই অলরাউন্ডারের। ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মিরাজ।
১৭ মিনিট আগে
লা লিগায় মৌসুমের প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এস্তাদিও দে লা কার্তুজাতে ডেকে নিয়ে লস ব্লাঙ্কোসদের ১-০ গোলে হারিয়েছে রিয়াল বেতিস। ম্যাচের ফলকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসের বিতর্ক।
২ ঘণ্টা আগে
প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। চীনের মকিতে আজ প্রথম ম্যাচে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে।
৩ ঘণ্টা আগে
মৌসুমের শুরুটা একেবারেই ভালো যাচ্ছে না পিএসজির। শুক্রবার দিবাগত রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে মোনাকোর কাছে ২-১ গোলে হেরেছে বর্তমান লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। এই হারে ১৪ বছর পর লিগে নিজেদের প্রথম তিন ম্যাচে জয়হীন থাকার তিক্ত অভিজ্ঞতা হলো প্যারিসের ক্লাবটির।
৩ ঘণ্টা আগে