নির্ধারিত ৯০ মিনিটের পর খেলা হলো আরও ৯ মিনিট। তারপরও সমতায় ফিরতে পারেনি বার্সেলোনা। এবার নিজেদের মাঠে লাস পালমাসের বিপক্ষে ২-১ ব্যবধানে হারল হানসি ফ্লিকের দল।
মৌসুমের শুরুটা দুর্দান্ত হলেও হঠাৎ খেই হারিয়ে ফেলেছে বার্সা। এ নিয়ে লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট হারাল কাতালান জায়ান্টরা। সপ্তাহ দুই আগে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হেরেছিল ফ্লিকের দল। সেই ক্ষত তরতাজা থাকতেই ২-২ গোলে ড্র করে বসে সেল্তা ভিগোর মাঠে।
আজ হারল ঘরের সমর্থকদের সামনে। ৪৯ মিনিটে সান্দ্রো রামিরেসের গোলে এগিয়ে যায় লাস পালমাস। পেদ্রির অ্যাসিস্টে ৬১ মিনিটে বার্সাকে সমতায় ফেরান রাফিনহা। ৬ মিনিট পর ফাবিও সিলভার গোলে আবারও এগিয়ে যায় পালমাস। সেই গোল আর শোধ করা হয়নি বার্সার। হারলেও ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট লিগে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪ তম স্থানে পালমাস।
বার্সার জন্য এই ম্যাচটি ছিল বিশেষ কিছু। ১২৫ তম জন্মদিন পালনের একদিন পর খেলতে নেমে হারল স্প্যানিশ ক্লাবটি। ১৮৯৯ সালে গঠনের পর ক্লাবটি যে জার্সি পরে খেলতে নেমেছিল আজ সেই স্মৃতিকে স্মরণ করিয়ে দিতে একই ডিজাইন ও রঙের জার্সি পরেছিল বার্সা।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪০ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে