Ajker Patrika

‘মেসি তো সব সময় নাম্বার ওয়ান’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৭: ৪৪
‘মেসি তো সব সময় নাম্বার ওয়ান’
ফাইনালে হারের পর এভাবেই কেঁদেছেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

তোমার হলো শুরু, আমার হলো সারা—গত পরশু নিউজার্সির আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখে বহুল প্রচলিত এই প্রবাদ মনে পড়তেই পারে। যেখানে লামিন ইয়ামাল নিজের প্রথম বিশ্বকাপেই শিরোপা জয়ের স্বাদ পেলেন। আর লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হয়ে রাঙাতে পারলেন না। টানা দুইবার শিরোপা জিততে না পারার বেদনায় মেসির দু’চোখ বেয়ে পড়তে থাকে পানি। তবু স্প্যানিশ তরুণ ফুটবলারের চোখে মেসিই সেরা।

কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ২০২২ সালের ১৮ ডিসেম্বর অধরা স্বপ্নপূরণ করেছিলেন মেসি। তৃতীয় দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল আর্জেন্টিনার। কিন্তু স্পেনের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয় মেসিকে। হারের এক দিন পর নীরবতা ভাঙলেন আর্জেন্টাইন অধিনায়ক। ইনস্টাগ্রামে গত রাতে আবেগঘন এক বার্তা দিয়েছেন মেসি। তাঁর সেই পোস্টে স্পেনের ২১ বছর বয়সী মিডফিল্ডার গাভি লিখেছেন, ‘সব সময় নাম্বার ওয়ান।’

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৮ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছিলেন মেসি। কিন্তু পরশু নিউজার্সিতে ফাইনালে গোল তো দূরে থাক, খুঁজেই পাওয়া যায়নি তাঁকে। আর্জেন্টাইন অধিনায়ককে স্পেনের ডিফেন্ডাররা বোতলবন্দী করে রেখেছিলেন। সেদিন যেভাবে মেসি কেঁদেছিলেন, তাঁর গত রাতের পোস্টে তেমন কিছুই বোঝা গেছে। দীর্ঘ পোস্টে স্পেনকে অভিনন্দন জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক পোস্টটা শেষ করেছেন এভাবে, ‘প্রত্যেক শুভেচ্ছাবার্তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আরও একবার আমরা নিজেদের একসঙ্গে বাঁধতে পেরেছি। আর্জেন্টাইন হয়ে গর্ববোধ করছি। চ্যাম্পিয়ন স্পেনকে জানাই অভিনন্দন।’

মেসির ইনস্টাগ্রাম পোস্টে তাঁকে ‘নাম্বার ওয়ান’ বলেছেন গাভি। ছবি: সংগৃহীত
মেসির ইনস্টাগ্রাম পোস্টে তাঁকে ‘নাম্বার ওয়ান’ বলেছেন গাভি। ছবি: সংগৃহীত

১-০ গোলের জয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মঞ্চে স্পেনের ফুটবলাররা হাসিমুখে মেডেল পরছেন। ১০৬ মিনিটে জয়সূচক গোলটা করেছেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস।নিকো উইলিয়ামসের হেড থেকে পাস রিসিভ করে যে বুলেট গতির শট তোরেস দিয়েছেন, তা ঠেকানোর সাধ্য ছিল না এমি মার্তিনেসের। দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষ হলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের ট্রফি উদযাপন দিয়ে। তবে ম্যচ শেষে নিউ জার্সিতে স্পেনের হাতে ট্রফি দেওয়ার সময় আর্জেন্টিনা উল্টোদিকে ফিরে দাঁড়ায়। এই ঘটনা নিয়ে ফিফা তদন্ত করবে বলে স্কাই স্পোর্টস নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে।

আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেস স্পেনের দুই ফুটবলার গাভি-এরিক গার্সিয়ার যে গলা চেপে ধরেছিলেন, সেটা নিয়েও ফিফা তদন্ত করবে। স্কাই স্পোর্টস জানালেও ফিফা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আর মেসি সদ্য সমাপ্ত বিশ্বকাপে গড়েন একগাদা রেকর্ড। বিশ্বকাপে সর্বোচ্চ ১২ অ্যাসিস্টের কীর্তিও তাঁর। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ দিয়েগো ম্যারাডোনার অ্যাসিস্ট ৮। সব মিলিয়ে বিশ্বকাপে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুইয়ে মেসি। এই তালিকায় সবার ওপরে থাকা কিলিয়ান এমবাপ্পের গোলসংখ্যা ২২।

ফাইনালে হারের পর মেসি অঝোরে কাঁদছিলেন। তবে তিনি ও রদ্রিগো দি পল ইন্টার মায়ামির হয়ে খেলবেন বলে দেশে ফেরেননি। বাংলাদেশ সময় আজ মধ্যরাতে আর্জেন্টিনা ফুটবল দল দেশে ফিরলে বুয়েনস এইরেসে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। পতাকা হাতে ভক্ত-সমর্থকেরা স্বাগত জানিয়েছেন লিওনেল স্কালোনির দলকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত