
বিপদ যে কখন কার দরজায় কড়া নাড়বে, সেটা কেউই আগে থেকে বলতে পারে না। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ লুইস এনরিকে কি ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন এমন মারাত্মক বিপদ ঘটতে যাচ্ছে তাঁর সঙ্গে! শখের বশে সাইকেল চালাতে গিয়ে হাড় ভেঙে ফেলেছেন এনরিকে।
সাইক্লিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় পড়েছেন এনরিকে। এতে তার কাঁধের (কলারবোন) হাড় ভেঙেছে বলে জানিয়েছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগজয়ী কোচের এখন করতে হবে অস্ত্রোপচার। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পিএসজি লিখেছে, ‘সাইক্লিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এনরিকে। পিএসজির প্রধান কোচ লুইস এনরিকে নিয়েছেন জরুরি চিকিৎসা। ক্লাব তাঁর পাশে আছে। তিনি যেন দ্রুত সেরে ওঠেন, সেটাই আমাদের চাওয়া। পরিস্থিতি অনুযায়ী এরপর আপডেট জানানো হবে।’
এনরিকের দুর্ঘটনা কীভাবে হয়েছে, সে ব্যাপারে অবশ্য বিস্তারিত জানা যায়নি। এখন চলছে ক্লাব ফুটবলের বিরতি। সেপ্টেম্বর উইন্ডোতে দলগুলো যখন বিশ্বকাপ বাছাইয়ে ব্যস্ত, তখন অবসর সময়টা নিজের মতো করে কাটাতে চেয়েছিলেন এনরিকে। শখের বশে সাইকেল চালাতে গিয়েই এবার ঘটালেন বিপত্তি। পিএসজির পরের ম্যাচ ১৪ সেপ্টেম্বর। সেদিন বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে পার্ক দে প্রিন্সেসে শুরু হবে লিগ ওয়ানের পিএসজি-লাঁস ম্যাচ।
২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি পিএসজি। বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছিল প্যারিসিয়ানরা। এনরিকের অধীনে সেই আক্ষেপ পিএসজি ঘুচিয়েছে মে মাসে। ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জিতে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জেতে পিএসজি। গত মাসে টটেনহামকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছে পিএসজি। প্যারিসিয়ানরা এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার অভিযানে নামবে ১৭ সেপ্টেম্বর। সেদিন ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে আতালান্তার বিপক্ষে খেলবে পিএসজি।

মাঠের পারফরম্যান্স নয় বরং মাঠের বাইরের ঘটনায় বেশ কিছু ম্যাচ অনেক আলোচিত-সমালোচিত। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল তেমনই এক ম্যাচ। আটলান্টায় ১৫ জুলাই অনুষ্ঠিত ম্যাচের পর আর্জেন্টাইন ফুটবলারদের যুক্তরাজ্যের ভিসা বাতিলও হতে পারে।
১৩ মিনিট আগে
১৬ বছর আগের এক রাতে কানেকটিকাটের নিভৃত কুঁড়েঘরে বসে ১৪ বছরের এক কিশোর ল্যাপটপে দেখছিলেন আন্দ্রেস ইনিয়েস্তার সেই সোনালি মুহূর্ত। আনন্দে চিৎকার করতে করতে সেদিন লেকের চারপাশে চক্কর দিয়েছিল ছেলেটি। ১৬ বছর পর নিউজার্সির সবুজ গালিচা পেরিয়ে সেই রদ্রি নিজে বিশ্বসেরার ট্রফি হাতে তুলে নিয়ে লিখলেন ইতিহাস। ২০১০
১ ঘণ্টা আগে
স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
১২ ঘণ্টা আগে