
গত বছরের ১১ ডিসেম্বর এএফসি কাপে ওডিশা এফসির বিপক্ষে শেষ ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখেছিলেন বসুন্ধরা কিংসের উজবেক মিডফিল্ডার আসরোর গফুরভ। তার সেই লাল কার্ডের প্রভাব পড়েছিল ম্যাচে, টানা তৃতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বসুন্ধরাকে। চোখের পানিতে মাঠ ছেড়েছিলেন গফুরভ।
ওডিশার মরোক্কায়ান মিডফিল্ডার আহমেদ জাহুকে করা গফুরভের সেই ফাউল কতটা লাল কার্ড দেখার মতো অপরাধ ছিল তা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এই অপরাধে গফরুভকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে এএফসির ডিসিপ্লিনারি কমিটি৷ সঙ্গে উজবেক মিডফিল্ডারকে জরিমানা গুনতে হবে ১ হাজার ডলার বা ১ লাখ ১০ হাজার টাকা।
গত ১৫ জানুয়ারি এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস কমিটির সভার সিদ্ধান্ত জানানো হয়েছে সংস্থাটির ওয়েবসাইটে। তাতে বলা হয়েছে, গফুরভ পেছন থেকে বেশ জোরের সঙ্গে ফাউল করেছেন, যা অতি গুরুতর ফাউল। এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস নীতিমালার ৩৮.২.৩ ধারা অনুযায়ী তাই এএফসির যেকোনো প্রতিযোগিতায় ২ ম্যাচ নিষিদ্ধ থাকবেন গফুরভ।
নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ টাকাও জরিমানা গুনতে হবে গফুরভকে। এএফসির সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জানুয়ারি থেকে এক মাসের মধ্যে এই জরিমানা পরিশোধ করতে হবে উজবেক মিডফিল্ডারকে। পরে এ ধরনের ফাউলে আরও গুরুতর শাস্তিও পেতে হবে বলে সতর্ক করা হয়েছে তাকে।
গফুরভকে শাস্তি দিলেও বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোনকে কোনো ধরনের শাস্তি দেয়নি এএফসি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভিয়েতনামের রেফারি এনগো দুই লানের বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছেন বসুন্ধরা কিংস কোচ। বলেছিলেন, ‘হতে পারে রেফারি দুই কারণে এই সিদ্ধান্ত দিয়েছে। প্রথম কারণ, হতে পারে এখানে আর্থিক কিছু বিষয় জড়িত। দ্বিতীয়ত, কেউ তাকে সরাসরি নির্দেশ দিয়েছে। ম্যাচ নিয়ে এটাই আমার বিশ্লেষণ।’
ধারণা করা হচ্ছিল, এমন মন্তব্যের পর বড় শাস্তি পেতে পারেন ব্রুজোন। কিন্তু তাকে কোনো শাস্তি দেওয়া থেকে বিরত থেকেছে এএফসি।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৮ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে