
ছয় গোলের রোমাঞ্চকর লড়াই, শেষ মুহূর্তে সমতা। এর মধ্যেই ম্যাচের আলো কেড়ে নিল একটি কাঠবিড়ালি। মেজর লিগ সকারে (এমএলএস) শনিবার রাতে টিকিউএল স্টেডিয়ামে এফসি সিনসিনাটি ও শার্লট এফসির ৩-৩ ড্রয়ের ম্যাচে মাঠে ঢুকে পড়ে প্রাণীটি। তাতে কিছুক্ষণের জন্য থমকে যায় খেলা, গ্যালারির দর্শকদের মনোযোগ চলে যায় অপ্রত্যাশিত এই অতিথির দিকে।
ম্যাচের ৩৫তম মিনিটে টার্ফে ঢুকে পড়ে কাঠবিড়ালিটি। মাঠজুড়ে ছোটাছুটি করতে থাকলে গ্যালারিতে শুরু হয় উল্লাস ও হাসির রোল। তাকে মাঠের বাইরে সরিয়ে নিতে এগিয়ে আসেন গ্রাউন্ডস স্টাফরা। শেষ পর্যন্ত নিরাপদে কাঠবিড়ালিটিকে সরিয়ে নেওয়ার পর প্রায় তিন মিনিটের বিরতি শেষে আবার শুরু হয় খেলা।
কাঠবিড়ালির এই কাণ্ড অবশ্য ম্যাচের উত্তেজনার একমাত্র চমক ছিল না। দুই দল মিলে ছয় গোলের দারুণ লড়াই উপহার দেয় দর্শকদের। সিনসিনাটির হয়ে কেভিন ডেনকি যোগ করা সময়ে গোল করে দলকে ৩-৩ সমতায় ফেরান। ফলে ঘরের মাঠে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সিনসিনাটিকে।
ম্যাচের পর কাঠবিড়ালিটিই হয়ে ওঠে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। মেজর লিগ সকারে কোনো প্রাণীর এভাবে মাঠে ঢুকে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। দুই বছর আগে ফিলাডেলফিয়ায় একটি রাকুন মাঠে ঢুকে পড়েছিল। পরবর্তীতে সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল হয়েছিল।
এ ছাড়া এমএলএসের বিভিন্ন ম্যাচে প্রাণী বা অন্য অপ্রত্যাশিত অতিথির মাঠে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। সবশেষ টিকিউএল স্টেডিয়ামে ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে কয়েক মিনিটের জন্য সব আলো কেড়ে নিয়েছিল ছোট্ট এক কাঠবিড়ালি।

আমেরিকানদের লম্বা সময়ের এই সাফল্য-বন্ধ্যত্ব ঘোচানোর খুব কাছাকাছি বেন শেলটন। আজ ইউএস ওপেনের ফাইনাল জিতলেই দুই যুগের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটবে আমেরিকানদের। ফাইনালে তাঁর সামনে বাধা জার্মানির আলেক্সান্দার জভেরেভ।
১৪ মিনিট আগে
মাত্র ৬৩ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাজাউল্লাহ। তাঁর ইনিংসে ছিল নয়টি ছক্কা। এটা ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। টেস্টে অভিষেকে সমান ছক্কা মেরেছিলেন বেন স্টোকস।
২৮ মিনিট আগে
রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। বড় ব্যবধানে জিতেও দলের পারফরম্যান্সের কিছু দিক নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না প্রধান কোচ জোসে মরিনিও। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দলের শারীরিক ও মানসিক শক্তি কমে যাওয়া এবং সুযোগ নষ্টের প্রবণতা ভাবাচ্ছে তাঁকে।
২ ঘণ্টা আগে
নিউইয়র্কের ফ্লাশিং মিডোজে অবশেষে নিজের নামের পাশে ইউএস ওপেনের শিরোপা লিখলেন এলেনা রিবাকিনা। ফাইনালে দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে প্রথমবার ইউএস ওপেন জিতলেন কাজাখস্তানের ২৭ বছর বয়সী তারকা।
২ ঘণ্টা আগে