
বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে ছোট একটি সিদ্ধান্তও বদলে দিতে পারে ম্যাচের গতিপথ। তাই আর্জেন্টিনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামার আগে রেফারিং নিয়ে সতর্ক স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাঁর প্রত্যাশা, নিয়ম মেনেই বাঁশি বাজাবেন ফাইনালের দায়িত্বে থাকা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ।
স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারবেন না এবং নিয়ম ভাঙার সুযোগ দিতে পারবেন না। ফুটবলের বৈধতার সেই সীমারেখা অতিক্রম করা যাবে না।’
সতর্ক করলেও রেফারিদের ওপর নিজের আস্থার কথাও জানিয়েছেন লা ফুয়েন্তে, ‘রেফারিদের ওপর আমার অটুট বিশ্বাস আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কার ধারণা আছে, কী ধরনের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।’
ফাইনালের রেফারি ভিনচিচ এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। সেই ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল লিওনেল মেসির দল। আরও একবার তিনবারের চ্যাম্পিয়নদের ম্যাচ পরিচালনার দায়িত্ব তাঁর কাঁধে।
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের স্বাভাবিক খেলার ওপর জোর দিচ্ছেন লা ফুয়েন্তে। তাঁর মতে, ম্যাচ জিততে চাইলে প্রতিপক্ষের দিকে না তাকিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই, ‘তারা নিজেদের ফুটবল খেলবে। কিন্তু আমাদের পুরো মনোযোগ থাকবে নিজেদের খেলায়, নিজেদের ধরনকে আরও শক্তিশালী করা এবং উন্নতি করার দিকে। আমরা যদি নিজেদের দর্শন ও কৌশল থেকে সরে যাই, তাহলে আমাদের ভুগতে হবে।’
ইউরোজয়ী লা ফুয়েন্তের মতে, নিজেদের চেনা ফুটবল খেলাই স্পেনের মূল শক্তি, ‘ফুটবলের মঞ্চে, ম্যাচের মধ্যে এবং নিজেদের চিন্তাধারার প্রতি বিশ্বাস রেখে খেলতেই আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। কোনো উসকানিতে পা না দেওয়াটা গুরুত্বপূর্ণ। এর অর্থ এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’

রিয়াল মাদ্রিদের জন্য রাতটা ছিল হতাশার। দারুণ খেলেও লা লিগায় রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমে প্রথমবার পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হলো তাদের। ম্যাচে নিজেদের আধিপত্য ও একাধিক সুযোগ তৈরির কথা তুলে ধরে জোসে মরিনহোর দাবি, জয় প্রাপ্য ছিল রিয়ালেরই। তাই বেতিসের এই জয়কে অনেকটা লটারি জেতার সঙ্গে তুলনা করেছে
৯ মিনিট আগে
দুবাইতে চলমান নারী এশিয়া কাপের সবচেয়ে জাকজমকপূর্ণ ম্যাচটি মাঠে গড়াবে আজ। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
১ ঘণ্টা আগে
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই বল হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর কেন্টে ফিরে উস্টারশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন এই পেসার। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ কেন্টের সতীর্থরাও।
১২ ঘণ্টা আগে
রান পাহাড় গড়া দক্ষিণ আফ্রিকাকে স্বস্তিতে থাকতে দেয়নি নামিবিয়ার ব্যাটাররা। অবশ্য দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত পেরে উঠল না শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটি। টানা তৃতীয় জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখল প্রোটিয়ারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী জিম্বাবুয়ে।
১৩ ঘণ্টা আগে