
আরও একটি বিশ্বকাপ জেতার হাতছানি আর্জেন্টিনার সামনে। টানা দ্বিতীয়বারের মতো দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনালে ওঠা আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ স্পেন। সে ম্যাচের আগে চাপ অনুভব করছেন না বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক লিওনেল মেসি। তারকা ফরোয়ার্ডের জানালেন, চাপ না নিয়ে বরং শিরোপা নির্ধারণী ম্যাচে উপভোগ করতে চায় তাঁর দল।
বিশ্বকাপ ফাইনালের আগে ফিফা আয়োজিত এক অনুষ্ঠানে মেসি বলেন, ‘আমার মনে হয়, আমরা কখনো চাপ নিয়ে ভাবি না। আমরা এটাকে স্বাভাবিক বিষয় হিসেবেই নিই—খেলব, উপভোগ করব এবং ভালো সময় কাটাব।’
ভালোবাসা থেকে ফুটবলে আসা বলেই খেলাটা উপভোগ করেন মেসি। যেটা মাঠে বাড়তি চাপ থেকে বিরত রাখে তাঁকে, ‘আমরা অনেক আবেগ নিয়ে ফুটবল খেলে বড় হয়েছি। সবসময় খেলতে, আনন্দ করতে এবং উপভোগ করতে চেয়েছি। সেটা স্কুলে হোক, রাস্তায় হোক কিংবা কোনো দলে—আমরা সবাই ছোটবেলায় পাড়ার দল থেকেই শুরু করেছিলাম।’
জয়-পরাজয়কে খেলারই অংশ মনে করেন মেসি। তিনি বলেন, ‘আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল, আমরা জিততে পছন্দ করি। তবে ফুটবল একটি দলীয় খেলা, প্রতিপক্ষও খেলবে এবং সবসময় জেতা সম্ভব নয়। ছোটবেলায় আমি শিখেছি, জয়ের চেয়ে হারই বেশি আসে। আর সেটাই আমাকে একজন মানুষ ও একজন খেলোয়াড় হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছে।’

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সবচেয়ে বড় হুমকি হতে পারেন স্পেনের উইঙ্গার লামিনে ইয়ামাল। শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তিনবারের চ্যাম্পিয়নরাও তাঁকে নিয়ে বাড়তি পরিকল্পনা করছে। অধিনায়ক লিওনেল মেসি জানালেন, ইয়ামালকে আটকাতে সর্বোচ্চ চেষ্টাই করবে তাঁর দল।
৪২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে আবারও বিশ্বকাপ আয়োজন করতে ফিফাকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার আর যৌথভাবে নয়, কানাডা ও মেক্সিকোকে বাদ দিয়ে এককভাবে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজন হিসেবে দেখতে চান তিনি।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালের আগে নিজেদের অনুশীলনের সময়সূচি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়লেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাঁর অভিযোগ, নিউজার্সিতে পৌঁছানোর পর ফিফার নির্ধারিত সূচির কারণে দলের ইচ্ছার বিরুদ্ধে এমন সময়ে অনুশীলন করতে হয়েছে, যা প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালের আগে চোট নিয়ে উদ্বেগের খবর দিলেও আত্মবিশ্বাসে ভাটা পড়েনি এমিলিয়ানো মার্তিনেসের। আর্জেন্টিনার এই গোলরক্ষক জানিয়েছেন, ডান হাতের অনামিকার চোটের ব্যথা এখনো প্রতিদিনই অনুভব করেন। তবে নকআউট পর্ব শুরু হওয়ার পর থেকে সেটি আর তার মনোযোগে প্রভাব ফেলছে না।
৩ ঘণ্টা আগে