
আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়ে দিয়েছিল ছন্দে ফেরার বার্তা। অথচ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সামনে মোহামেডান স্পোর্টিং ক্লাব ধরা দিল অচেনা রূপে। তলানির দলের কাছে হেরে নিজেদেরও তলানিতে রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ ফুটবল লিগে আজ মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে ফকিরেরপুল। মানিকগঞ্জে শহীদ মিরাজ–তপন স্টেডিয়ামে দুটো গোলই তারা পেয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯ মিনিটে ফকিরেরপুলকে এগিয়ে দেন ইরফান হোসেন। ৪৭ মিনিটে জটলার মধ্য থেকে বল জালে পাঠান তিনি।
৬১ মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। আরিয়ান হোসেনের সঙ্গে ওয়ান–টু করে বক্সে ঢুকে পড়েন বেন ইব্রাহিম। দু্ই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল পাঠিয়ে মোহামেডান গোলরক্ষক সাকিব আল হাসানকে পরাস্ত করেন আইভরি কোস্টের এই ফরোয়ার্ড। তাতেই যেন যতি পড়ে মোহামেডানের ম্যাচে ফেরার আশায়। ফকিরেরপুলের সঙ্গে চার দেখায় এনিয়ে দ্বিতীয়বার হারল তারা। গত মৌসুমে লিগে প্রথম দেখায় ঘরের মাঠে হেরেছে ১–০ গোলে।
৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান এখন টেবিলের নয়ে। প্রথম জয় পাওয়া ফকিরেরপুল সমান পয়েন্ট নিয়ে আছে আটে। দিনের অপর ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন।

লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
২২ মিনিট আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগেও বিশ্বকাপ খেলা ফুটবলার দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন ২০১৪ বিশ্বকাপ খেলা মাইকেল বাবাতুন্দে। নাইজেরিয়ান মিডফিল্ডারের নতুন ঠিকানা এখন আবাহনী। বিশ্বকাপ, লিওনেল মেসি এবং নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ
৪ ঘণ্টা আগে
শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
৪ ঘণ্টা আগে