চার মাস পরই ৩৯ বছর পূর্ণ করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু রোনালদোকে দেখে কি তা বোঝার উপায় আছে? তাঁর অসাধারণ ফিটনেস দেখে মনে হয় এখনো তিনি ২৭-২৮ বছরের টগবগে যুবক। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
হলুদ কার্ডের সমস্যা থাকায় গত মাসে লুক্সেমবার্গের বিপক্ষে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচে খেলতে পারেননি রোনালদো। সেই ম্যাচে তাঁকে ছাড়াই ৯-০ গোলে জিতেছিল পর্তুগাল। এক মাস পর আবারও তিনি ফিরেছেন ইউরো বাছাইপর্বের ম্যাচে। পরশু এস্টাদিও দা দ্রাগাও স্টেডিয়ামে স্লোভাকিয়াকে ৩-২ গোলে হারায় পর্তুগাল। এই ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। আন্তর্জাতিক, ক্লাব ফুটবল মিলে তাঁর গোলের সংখ্যা ৮৫৭, যেখানে পর্তুগালের জার্সিতে করেছেন ১২৫ গোল ও আর ক্লাব ফুটবলে তিনি করেছেন ৭৩২ গোল।
২০২২ ফুটবল বিশ্বকাপের পর অনেকে যেমন রোনালদোর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন, তারাই (ভক্ত-সমর্থক, ফুটবল বিশেষজ্ঞ) যেন এখন ভুল প্রমাণিত হচ্ছেন। পর্তুগিজ তারকা ফুটবলার এখন চ্যালেঞ্জ নিয়েছেন ১০০০ গোল করার। মূলত রোনালদো চ্যালেঞ্জ নিয়েছেন এফসি পোর্তোর সভাপতি হোর্হে নুনো পিন্তোর সঙ্গে। পিন্তোকে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘দেখা যাক কী হয়। ১০০০ গোলে পৌঁছার আগে আগে ৯০০ গোল করতে হবে। আমার বিশ্বাস, সে আমি পারব। আমি এ ব্যাপারে আশাবাদী। ১০০০ গোল পেতে হলে অনেক দূর যেতে হবে।’
স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস—ইউরোপের চার ক্লাবে খেলার পর এ বছরেরই শুরুতে আল নাসরে যান রোনালদো। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে গিয়ে বছরের শুরুটা ভালো যায়নি তাঁর। ট্রেবল জয়ের সম্ভাবনা জাগালেও তা অর্জন করতে পারেনি আল নাসর। যেখানে গত দু-তিন মাসে সময়টা ভালো যাচ্ছে তাঁর। আগস্টে শেষ হওয়া আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৬ ম্যাচে ৬ গোল করেন তিনি। চ্যাম্পিয়ন হয়েছিল আল নাসর, সৌদি ক্লাবটির যা প্রথম কোনো মেজর শিরোপা। আর এ মৌসুমের সৌদি প্রো লিগে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। ৯ ম্যাচে ৬ জয়, ১ ড্র ও ২ পরাজয়ে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আল নাসরের অবস্থান ৩ নম্বরে।

দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং ব্যর্থতায় চার দিনের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রিটোরিয়ায় হওয়া ম্যাচে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ইনিংস এবং ৪১৩ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা।
৫ ঘণ্টা আগে
মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে মন্ট্রিয়েলকে আতিথেয়তা দেবে মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, সে ম্যাচে জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবেন মেসি। যা হবে তাঁর ক্যারিয়ারে যৌথভাবে টানা সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ড। এর আগে ২০১৩ সালে এই তেঁতো অভিজ্ঞতা
৫ ঘণ্টা আগে
সদ্যই অভিষিক্ত টেস্ট ভেন্যু ম্যাকাইয়ের পিচকে নাকি ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন সর্বোচ্চ রেটিং ‘খুব ভালো’ দিতে যাচ্ছেন বলে খবর অস্ট্রেলিয়ার সেভেন ক্রিকেটের। আইসিসি শেষ পর্যন্ত ম্যাকাইয়ের পিচকে যেই রেটিং দিক না কেন, এটাকে ভালো পিচ মানতে নারাজ সুনীল গাভাস্কার। ভারতের এই ব্যাটিং কিংবদন্তি বলছেন, ডা
৫ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে ফিফা আসিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ। কিন্তু টুর্নামেন্টের আগে ডুলির হাতে
৬ ঘণ্টা আগে