মাসের শুরুতেই ডাকাতির ঘটনা ঘটেছিল মাতেও গুয়েনডৌজির বাড়িতে। মার্শেইয়ের মিডফিল্ডারের বাড়ি থেকে অবশ্য সেদিন খুব বেশি কিছু চুরি করতে পারেননি ডাকাতেরা। ডাকাতির ঘটনা বুঝতে পেরে তাঁর স্ত্রী সতর্ক ঘণ্টা বাজানোয়।
সেদিন পালিয়ে বাঁচলেও এবার পারলেন না ডাকাতেরা। গতকাল ইউলিয়ান ড্রাক্সলারের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৭ জনকে ধরেছেন প্যারিসের সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ। ঘটনা নিশ্চিত করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট।
ড্রাক্সলারের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য দুটি গাড়ি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে পিএসজির মিডফিল্ডারের কাছের কিছু লোক পুলিশকে জানায়। এরপর থেকেই তাঁর বাড়ির আশপাশে নজরদারি বাড়িয়ে দেয় পুলিশ। এতে সফল হয় সেন্ট ক্লাউড অঞ্চলের পুলিশ।
গতকাল মাঝরাতে ড্রাক্সলারের বাড়ির কাছাকাছি থেকে একটি গাড়ি থেকে দুজনকে আটক করে পুলিশ। সঙ্গে গাড়িতে ডাকাতির সরঞ্জাম দস্তানা, মুখোশ ও প্লাস্টিকের দড়ি উদ্ধার করে। দূরে আরেকটি গাড়ি থেকে ডাকাত দলের আরও ৫ সহযোগীকে আটক করে পুলিশ। এই গাড়ি থেকেও একই সরঞ্জাম পাওয়া যায়। আটককৃতদের দ্রুত আদালতের বিচারের আওতায় আনবে বলে জানিয়েছে পুলিশ।
ডাকাতির ঘটনায় ভাগ্য ভালো হলেও পিএসজির হয়ে কপাল খুলছে না ড্রাক্সলারের। অনেক দিন ধরেই পিএসজির একাদশে সুযোগ পান না তিনি। মাঝে গত মৌসুম পর্তুগিজ ক্লাব বেনফিকায় ধারে খেলেছেন ২৯ বছর বয়সী জার্মান মিডফিল্ডার। এ মৌসুমে অবশ্য লিগ চ্যাম্পিয়নদের স্কোয়াডে ফিরেছেন। কিন্তু এবারও সুযোগ পাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
গত জুলাইয়ে ড্রাক্সলার সতীর্থ গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা স্ত্রীসহ ভয়ংকর ডাকাতির শিকার হন। দুজনকে বেঁধে রেখে প্রায় ছয় কোটি সাত লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় একদল ডাকাত। শুধু তাঁদের বাসাতেই ডাকাতি হয়নি। গত পাঁচ বছরে বেশ কিছু জনপ্রিয় ফুটবলারের বাড়িতেই ডাকাতি হয়েছে। এর মধ্যে পিএসজির খেলোয়াড়রাই বেশি শিকার হয়েছেন। প্রেসনেল কিম্পেম্বে, আনহেল দি মারিয়া, মাউরো ইকার্দি, দানি আলভেস, থিয়াগো সিলভা, সার্জিও রিকো, এরিক ম্যাক্সিম চুপো-মোটিং, মারকিনিওসদের মতো তারকাদের বাসাও বাদ যায়নি।
বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, যেন ফরাসি ডাকাতদের প্রিয় শিকার হচ্ছেন ফুটবলাররা। এর প্রমাণ মিলেছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা সিরেস্কার প্রতিবেদনে। তাদের এক প্রতিবেদনে জানা গেছে, ২০২১ সালেই ২২ জন ফুটবলারের বাড়িতে ডাকাতি হয়েছে।

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে