একরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাই যেন ঘটল ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) চ্যানেলে। ফুটবল ম্যাচ সরাসরি সম্প্রচারের আগে পর্নোগ্রাফিক শব্দ শোনা গিয়েছিল বিবিসিতে। বিবিসির এই ভুল নিয়ে খোঁচা দিলেন গ্যারি লিনেকার।
মলিনিউক্সে গতকাল এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচে মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটন-লিভারপুল। তার আগে প্রি-ম্যাচ শোতে আলাপ-আলোচনা করছিলেন লিনেকার ও অ্যালান শিয়ারার। তখনই শোনা যায় পর্নোগ্রাফিক শব্দ। লিনেকার এমন ঘটনাকে মজা করে ‘নাশকতা’ বলে আখ্যা দিলেন। ইংলিশ এই কিংবদন্তি টুইট করেছেন, ‘আমরা এই টেপটা পেয়েছি মোবাইলসেটের পেছনে। “নাশকতা” বেশ মজাই লেগেছে।’
লিনেকার মজার মাত্রাটা বাড়িয়ে দিয়েছেন আরও বেশি। টুইটারে ট্রেন্ডিং বিষয়গুলোর স্ক্রিনশট নিয়ে নিজের অ্যাকাউন্টে আপলোড করেন, যার মধ্যে বিবিসির এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ওপরের দিকে ছিল। ঘটনার ৪০ মিনিট পর বিবিসি দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে। এক বিবৃতিতে জনপ্রিয় এই সংবাদমাধ্যম বলেছে, ‘আজ সন্ধ্যায় ফুটবলের লাইভ কভারেজের সময় যা ঘটেছে, তার জন্য আমরা দর্শকদের কাছে ক্ষমা চাইছি। আমরা তদন্ত করছি কীভাবে তা ঘটল।’
মলিনিউক্স স্টেডিয়ামে গতকাল উলভারহ্যাম্পটনকে ১-০ হারিয়েছে লিভারপুল। তাতে অলরেডরা এফএ কাপের চতুর্থ রাউন্ডে চলে যায়। ২৯ জানুয়ারি ফামার স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে