
ঘরের ছেলে উসমান দেম্বেলে হাতেই যে ব্যালন ডি’অরের পুরস্কার উঠবে, সেটা অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই অনুমান করা যাচ্ছিল। প্যারিসের থিয়েটার দ্যু শাতল মঞ্চে উঠে এরপর ট্রফিটি বুঝে নিলেন দেম্বেলে। ক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জয়ের পর ফরাসি ফরোয়ার্ড নিজের আবেগ সামলাতে পারেননি।
২০২৪-২৫ মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে দেম্বেলে খেলেছেন ৫৩ ম্যাচ। ৩৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, চ্যাম্পিয়নস লিগ—সবশেষ মৌসুমে পিএসজির ট্রেবল জয়ে তাঁর অবদান অপরিসীম। সবচেয়ে বড় কথা ২০২৪-২৫ মৌসুমেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে পিএসজি। চ্যাম্পিয়নস লিগে দেম্বেলে করেন ৬ গোল। প্যারিসে গত রাতে নিজের মায়ের সামনে এই পুরস্কার জিতেছেন তিনি। দর্শকদের একাংশ তখন ‘উসমান, উসমান’ বলে হর্ষধ্বনি দিয়েছেন। দেম্বেলের ব্যালন ডি’অর জয়ের রাতে হ্যাটট্রিক করেছেন স্পেনের আইতানা বোনমাতি। টানা তিনবার নারী ব্যালন ডি’অর জিতেছেন বোনমাতি।
প্যারিসের থিয়েটার দ্যু শাতলে ব্যালন ডি’অরের পুরস্কার দেওয়ার কিছুক্ষণ আগেই জানানো হয়েছে, ৩০ জন থেকে লড়াইটা চলে এসেছে দুই জনের মধ্যে। সেই দুই ফুটবলার হলেন দেম্বেলে ও লামিনে ইয়ামাল। ব্যালন ডি’অর জিততে না পারলেও প্যারিসের মঞ্চ হতাশ করেনি ইয়ামালকে। কোপা ট্রফি জিতেছেন ইয়ামাল। ২০২৪-২৫ মৌসুমে ইয়ামাল বার্সার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে খেলেছেন ৫৫ ম্যাচ। ১৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে। লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে—তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জেতেন গত মৌসুমেই।
ইয়াসিন ট্রফির পুরস্কার পেয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। ২০২৪-২৫ মৌসুমে পিএসজির গোলপোস্ট তিনি সামলেছেন অতন্দ্র প্রহরীর মতো। প্যারিসিয়ানদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ২০২৫-২৬ মৌসুমে দোন্নারুম্মা খেলছেন ম্যানচেস্টার সিটির হয়ে। ছেলেদের বর্ষসেরা ক্লাবের পুরস্কার পেয়েছে গত মৌসুমে ট্রেবল জয়ী পিএসজি। সেই দলের কোচ লুইস এনরিকে জিতেছেন ইয়োহান ক্রুইফ ট্রফি। তাঁর অসাধারণ কলাকৌশলেই ২০২৪-২৫ মৌসুমে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায়। বর্ষসেরা নারী ক্লাবের পুরস্কার জিতেছে আর্সেনাল। মেয়েদের ইয়োহান ক্রুইফ ট্রফি পেয়েছেন সারিনা ভিগমান।

মানবিক কাজে সংশ্লিষ্ট থাকার পুরস্কার হিসেবে সক্রেটিস অ্যাওয়ার্ড দেওয়া হয় ব্যালন ডি’অরের পুরস্কারের রাতে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের পাশে থাকায় এবার এই পুরস্কার জিতেছে জানা ফাউন্ডেশন। জানা পিএসজি কোচ লুইস এনরিকের মেয়ে। ২০১৯ সালে পাঁচ মাস হাড়ের ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে মারা যায় জানা। তখন তার বয়স ছিল নয় বছর। প্যারিসের থিয়েটার দ্যু শাতলে গত রাতে ২০২৫ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করেছেন রোনালদিনিও। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি নিজেও জিতেছেন ব্যালন ডি’অর। ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়েও। সেই ক্লাবের তরুণ ফরোয়ার্ড দেম্বেলের হাতেই তাঁকে (রোনালদিনিও) তুলে দিতে হয়েছে ব্যালন ডি’অর পুরস্কার।
২০২৫ ব্যালন ডি’অরে কে কী পুরস্কার পেলেন
ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি, ম্যানচেস্টার সিটি, ইতালি)
ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)
ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি)
ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড)
কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি
বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল
জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর গিয়োকেরেস (আর্সেনাল, সুইডেন)
জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)
সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন

বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনায় এনসো ফার্নান্দেসের টোপো জিও উদযাপন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল করার পর যে ভঙ্গিতে উদযাপন করেছিলেন, ফাইনালের আগে আবারও একইভাবে দুই হাত কানের পেছনে নিয়ে সেই উদযাপন করতে দেখা গেল আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে লাতিন আমেরিকার দল আর ইউরোপীয় দল যে কখনোই মুখোমুখি হয়নি, তা নয়। সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ফ্রান্স। ফরাসিদের হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও উঠেছে ফাইনালে। কিন্তু এবারের ব্যাপারটা যে একেবারে আলাদা। যে দুই দল মুখোমুখি হচ্ছে, তাদের মধ্যে দ
২ ঘণ্টা আগে
আরও আগেই ইউরোপ অধ্যায়ের পাট চুকিয়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালেই যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। এরপরও নবম ব্যালন ডি’অরের হাতছানি আর্জেন্টিনার অধিনায়কের সামনে।
৩ ঘণ্টা আগে
নতুন এক মাইলফলক গড়েছে ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে কিংবদন্তি ফুটবলার পেলের পরা জার্সি। ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের সাক্ষী এই ঐতিহাসিক জার্সিটি বৃহস্পতিবার সথেবির নিলামে বিক্রি হয়েছে ৪৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা।
৩ ঘণ্টা আগে