বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়েতে এসে খুব বেশি আলো ছড়াতে না পারলেও বছরটা ভাবে কাটিয়েছেন লিওনেল মেসি। এই বছরেই আর্জেন্টিনাকে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আন্তর্জাতিক ট্রফি এনে দিয়েছেন। বছরের শেষে নভেম্বরে জিতেছেন রেকর্ড সপ্তম ব্যালন ডি অর।
মেসির সপ্তম ব্যালন জেতার পর অনেকেই আবার মেসির সমালোচনাও করেছেন। জানিয়েছেন এবারের ব্যালন মেসির প্রাপ্য ছিল না। কাফু অবশ্য বলছেন যোগ্য হিসেবেই এটা জিতেছেন মেসি। এক সাক্ষাৎকারে সাবেক এই ব্রাজিলিয়ান অধিনায়ক বলেন, ‘আমি সব সময় দুর্দান্ত ফুটবলারদের পছন্দ করি। লিওনেল মেসিও একজন দুর্দান্ত ফুটবলার। আমি তার অন্ধ ভক্ত। সে এবারের ব্যালন ডি’অর জিতেছে। একটা করে বছর কাটানোর পর সে আরও অভিজ্ঞ হয়। সেই সঙ্গে আরও ভালো ফুটবলার হয়ে উঠে।’
প্রতিদ্বন্দ্বী হলেও, ব্রাজিলের মানুষও যে মেসির খেলা ভালোবাসে। ব্রাজিলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভক্তের সংখ্যা কম নেই। কাফু বলেন, ‘মেসির মতো একজন খেলোয়াড়ের ব্যাপারে কী বলব? সে এমন একজন খেলোয়াড় যে কি না ফুটবল দিয়ে ব্রাজিলসহ পুরো বিশ্বের মানুষের চোখে প্রশান্তি এনে দেয়।
সর্বশেষ কোপায় ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন মেসি। কাফু ২০২২ কাতার বিশ্বকাপেও শিরোপা নির্ধারণী ম্যাচেও এই দুই দলকে দেখতে চান, ‘সবার আশা, বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হবে। কাতার বিশ্বকাপের ফাইনালে এই দুই দল খেললে সেরা হবে। এটা শুধু আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্যই না, গোটা আমেরিকার জন্যই।’

ডেনমার্কের বিপক্ষে বড় জয়ের মাঝেও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকটই আলোচনায় উঠে এসেছে। অভিজ্ঞ অধিনায়কের ঘনিষ্ঠদের একজন ও পর্তুগালের ডিফেন্ডার রেনাতো ভেইগাকে ম্যাচের পর বারবার রোনালদোকে নিয়ে প্রশ্ন করা হলেও শেষ পর্যন্ত নীরবই ছিলেন তিনি।
২২ মিনিট আগে
২০ বছর আগের ঘটনা। মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখেছিলেন জিনেদিন জিদান। ২০০৬ ফুটবল বিশ্বকাপের ফ্রান্স-ইতালি ফাইনাল সম্পর্কে যে বলা হচ্ছে, সেটা নিশ্চয়ই অনেকে বুঝে ফেলেছেন। দুই দশকের ব্যবধানে আবারও ফ্রান্সে জিদান। প্রতিপক্ষ সেই ইতালি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্লাব সিডি এলদেনসে কেনা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত তা হয়েই গেল। স্প্যানিশ ক্লাবটি কিনেই ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
৩ ঘণ্টা আগে
এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঘোষণা করেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। টুর্নামেন্টের পুরো ১৪ দল ঠিক না হলেও কে কোন গ্রুপে, সেটা গতকাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে। বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার ‘বি। অ্যারন ফিঞ্চের কা
৩ ঘণ্টা আগে